ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, কাল কে কোথায় ভোট দেবেন?

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের মতো শোবিজ অঙ্গনেও বইছে ভোটের হাওয়া। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, শুটিং ও ব্যক্তিগত কারণে দেশের বাইরে থাকায় এবার ভোট দিতে পারছেন না ঢাকাই সিনেমার শীর্ষ দুই নায়ক শাকিব খান ও আরিফিন শুভ। ঢাকা-১৭ আসনের ভোটার শাকিব খান বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করছেন। বিগত নির্বাচনগুলোতে তিনি গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিলেও, এবার ইচ্ছা থাকলেও ভোটকেন্দ্রে যাওয়া হচ্ছে না তার। অন্যদিকে, ঢাকা-১১ আসনের ভোটার চিত্রনায়ক আরিফিন শুভ যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তিনিও এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। এছাড়া ঢাকা-১৭ আসনের আরেক ভোটার জয়া আহসানও দেশের বাইরে; তিনি ফিরবেন কি না, তা এখনো অনিশ্চিত। দুই শীর্ষ নায়ক না থাকলেও অন্য তারকারা ঠিকই ভোট দেবেন। জানা গেছে, অভিনেতা মিশা সওদাগর ও চিত্রনায়িকা পূর্ণিমা দুজনেই ঢাকা-১৮ আসনের ভোটার। চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা হিসেবে এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দুজনেই ঢাকা-১১ আসনে ভোট দেবেন। এছাড়া রাজধানীর রাজারবাগ এলাকার বাসিন্দা চিত

ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, কাল কে কোথায় ভোট দেবেন?

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের মতো শোবিজ অঙ্গনেও বইছে ভোটের হাওয়া। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, শুটিং ও ব্যক্তিগত কারণে দেশের বাইরে থাকায় এবার ভোট দিতে পারছেন না ঢাকাই সিনেমার শীর্ষ দুই নায়ক শাকিব খান ও আরিফিন শুভ।

ঢাকা-১৭ আসনের ভোটার শাকিব খান বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করছেন। বিগত নির্বাচনগুলোতে তিনি গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিলেও, এবার ইচ্ছা থাকলেও ভোটকেন্দ্রে যাওয়া হচ্ছে না তার। অন্যদিকে, ঢাকা-১১ আসনের ভোটার চিত্রনায়ক আরিফিন শুভ যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তিনিও এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। এছাড়া ঢাকা-১৭ আসনের আরেক ভোটার জয়া আহসানও দেশের বাইরে; তিনি ফিরবেন কি না, তা এখনো অনিশ্চিত।

দুই শীর্ষ নায়ক না থাকলেও অন্য তারকারা ঠিকই ভোট দেবেন। জানা গেছে, অভিনেতা মিশা সওদাগর ও চিত্রনায়িকা পূর্ণিমা দুজনেই ঢাকা-১৮ আসনের ভোটার। চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা হিসেবে এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দুজনেই ঢাকা-১১ আসনে ভোট দেবেন। এছাড়া রাজধানীর রাজারবাগ এলাকার বাসিন্দা চিত্রনায়ক সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনে, অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনে এবং চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনী আমেজে তারকারাও তাদের নাগরিক দায়িত্ব পালনে প্রস্তুত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow