ভোট দিয়ে বেরিয়ে গেলেন দুই নায়ক, বলেননি একটি কথাও

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে সবার নজর কাড়লেন ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের দুই জনপ্রিয় নায়ক আলমগীর ও উজ্জ্বল। জুমার নামাজের বিরতির পর দুজন একসঙ্গেই এফডিসির ভোটকেন্দ্রে উপস্থিত হন এবং ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিনের সহকর্মী এই দুই তারকাকে একসঙ্গে দেখে ভোটকেন্দ্রে উপস্থিত শিল্পীদের মধ্যে তৈরি হয় উচ্ছ্বাস। অনেকেই তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ভোট দেওয়ার আগে ও পরে তাদের ঘিরে ভিড় করেন উপস্থিত শিল্পীরা। তবে দুই তারকাই ছিলেন চুপচাপ। গণমাধ্যমেও কোনো কথা বলেননি তারা। তাদের ভোটকেন্দ্রে নিয়ে যান বর্তমান সভাপতি মিশা সওদাগর। দুজন একসঙ্গে ভোট দিয়ে বেরিয়ে আসেন।  আরও পড়ুন এফডিসিতে ভোট দিতে এসে যে আক্ষেপ করলেন খালেদা আক্তার কল্পনা এদিন সকাল থেকেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়। শিল্পীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে ভোটগ্রহণ চলতে থাকে। জুমার নামাজের জন্য কিছু সময় ভোটগ্রহণ স্থগিত রাখা হলেও পরে আবার শুরু হয়। তবে নামাজের বিরতির সময় ভোটকেন্দ্রের গেটে তালা দেওয়া হয়েছে

ভোট দিয়ে বেরিয়ে গেলেন দুই নায়ক, বলেননি একটি কথাও

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে সবার নজর কাড়লেন ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের দুই জনপ্রিয় নায়ক আলমগীর ও উজ্জ্বল। জুমার নামাজের বিরতির পর দুজন একসঙ্গেই এফডিসির ভোটকেন্দ্রে উপস্থিত হন এবং ভোটাধিকার প্রয়োগ করেন।

দীর্ঘদিনের সহকর্মী এই দুই তারকাকে একসঙ্গে দেখে ভোটকেন্দ্রে উপস্থিত শিল্পীদের মধ্যে তৈরি হয় উচ্ছ্বাস। অনেকেই তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ভোট দেওয়ার আগে ও পরে তাদের ঘিরে ভিড় করেন উপস্থিত শিল্পীরা।

তবে দুই তারকাই ছিলেন চুপচাপ। গণমাধ্যমেও কোনো কথা বলেননি তারা। তাদের ভোটকেন্দ্রে নিয়ে যান বর্তমান সভাপতি মিশা সওদাগর। দুজন একসঙ্গে ভোট দিয়ে বেরিয়ে আসেন। 

এদিন সকাল থেকেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়। শিল্পীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে ভোটগ্রহণ চলতে থাকে। জুমার নামাজের জন্য কিছু সময় ভোটগ্রহণ স্থগিত রাখা হলেও পরে আবার শুরু হয়।

তবে নামাজের বিরতির সময় ভোটকেন্দ্রের গেটে তালা দেওয়া হয়েছে- এমন অভিযোগ তুলে হট্টগোল করেন আরমান-মুক্তি প্যানেলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ভোটকেন্দ্রের ভেতরে লোক রেখে বাইরে তালা দেওয়া হয়েছে। এটি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

যদিও নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু অভিযোগ অস্বীকার করে জানান, এমন কোনো অনিয়মের সুযোগ নেই। তার ভাষ্য, প্রজেক্টরের মাধ্যমে ভোটকেন্দ্রের ভেতরের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিল এবং নির্বাচন সুষ্ঠুভাবেই পরিচালিত হচ্ছে।

এবারের শিল্পী সমিতির নির্বাচন ঘিরে শুরু থেকেই ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকেই এফডিসিতে ভিড় করেন দেশের চলচ্চিত্র অঙ্গনের প্রবীণ ও নবীন শিল্পীরা।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow