ভোট নিয়ে যে অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করালেন গাজী আতাউর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করার সময় এখনো আসেনি। কারণ অতীতের অভিজ্ঞতা বলে, ভোটের আগের দিন রাতে ভোট জালিয়াতি হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব। গাজী আতাউর রহমান বলেন, অতীতের বিভিন্ন নির্বাচনে ভোটের আগের রাতে জালিয়াতি, ভোটের দিন সহিংসতা, ব্যালট বাক্স ছিনতাই, জালভোট প্রদান এবং ভোট গণনায় অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিজ্ঞতার আলোকে এখনই নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করার সুযোগ নেই। তিনি বলেন, ১২ তারিখ ভোটগ্রহণ শুরু হওয়া থেকে ফলাফল ঘোষণা এবং ফল প্রকাশের পরবর্তী সময় পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ভাষণে আশাব্যঞ্জক বার্তা দেওয়া হয়েছে। তবে সেই আশার প্রতিফলন বাস্তবে

ভোট নিয়ে যে অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করালেন গাজী আতাউর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করার সময় এখনো আসেনি। কারণ অতীতের অভিজ্ঞতা বলে, ভোটের আগের দিন রাতে ভোট জালিয়াতি হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব।

গাজী আতাউর রহমান বলেন, অতীতের বিভিন্ন নির্বাচনে ভোটের আগের রাতে জালিয়াতি, ভোটের দিন সহিংসতা, ব্যালট বাক্স ছিনতাই, জালভোট প্রদান এবং ভোট গণনায় অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিজ্ঞতার আলোকে এখনই নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করার সুযোগ নেই।

তিনি বলেন, ১২ তারিখ ভোটগ্রহণ শুরু হওয়া থেকে ফলাফল ঘোষণা এবং ফল প্রকাশের পরবর্তী সময় পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।

প্রধান উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ভাষণে আশাব্যঞ্জক বার্তা দেওয়া হয়েছে। তবে সেই আশার প্রতিফলন বাস্তবে দেখতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশেষ করে অপপ্রচার রোধে রাষ্ট্রের কঠোর অবস্থানের ঘোষণার যথাযথ বাস্তবায়ন প্রত্যাশা করেন তিনি।

ভোটের বাকি সময়টুকুতে নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ইসলামী আন্দোলনের এ নেতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow