ভোটকেন্দ্র ও সিরিয়াল নম্বর জানবেন যেভাবে
রাত পোহালেই ভোট। অনেকে জানেন না কত নম্বর সিরিয়ালে দাঁড়াতে হবে আর ভোটার স্লিপই বা কোথায় পাবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ঘরে বসেই চারটি উপায়ে জানা যাবে এসব তথ্য। সবচেয়ে সহজ উপায় হলো হটলাইন নম্বর ১০৫ নম্বরে ফোন করা। যে কোনো মোবাইল ফোন থেকে ১০৫ নম্বরে কল করে ভোটাররা নিজেদের কেন্দ্র ও সিরিয়াল নম্বর জানতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ জানালে অপারেটর বলে দেবে আপনি কোন কেন্দ্রের ভোটার, কত নম্বর সিরিয়াল এব কেন্দ্রের ঠিকানাও। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও রয়েছে একই সুবিধা। নির্ধারিত লিংকে গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিলে দেখা যাবে ভোটকেন্দ্রের নাম, কক্ষ নম্বর এবং ভোটার সিরিয়াল। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমেও জানা যাবে সব তথ্য। অ্যাপটি ডাউনলোড করে লগইন করার পর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিলে ভোটার প্রোফাইল খুলে যাবে। সেখানে থাকবে ভোটকেন্দ্রের নাম, ঠিকানা ও সিরিয়াল নম্বর। যাদের ইন্টারনেট সুবিধা নেই, তারাও মোবাইল এসএমএসের মাধ্যমে তথ্য পেতে পারেন। নির্ধারিত ফরম্যাটে জাতীয় পরিচয়পত্র নম্বর পাঠালে
রাত পোহালেই ভোট। অনেকে জানেন না কত নম্বর সিরিয়ালে দাঁড়াতে হবে আর ভোটার স্লিপই বা কোথায় পাবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ঘরে বসেই চারটি উপায়ে জানা যাবে এসব তথ্য।
সবচেয়ে সহজ উপায় হলো হটলাইন নম্বর ১০৫ নম্বরে ফোন করা। যে কোনো মোবাইল ফোন থেকে ১০৫ নম্বরে কল করে ভোটাররা নিজেদের কেন্দ্র ও সিরিয়াল নম্বর জানতে পারবেন।
কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ জানালে অপারেটর বলে দেবে আপনি কোন কেন্দ্রের ভোটার, কত নম্বর সিরিয়াল এব কেন্দ্রের ঠিকানাও।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও রয়েছে একই সুবিধা। নির্ধারিত লিংকে গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিলে দেখা যাবে ভোটকেন্দ্রের নাম, কক্ষ নম্বর এবং ভোটার সিরিয়াল।
স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমেও জানা যাবে সব তথ্য। অ্যাপটি ডাউনলোড করে লগইন করার পর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিলে ভোটার প্রোফাইল খুলে যাবে। সেখানে থাকবে ভোটকেন্দ্রের নাম, ঠিকানা ও সিরিয়াল নম্বর।
যাদের ইন্টারনেট সুবিধা নেই, তারাও মোবাইল এসএমএসের মাধ্যমে তথ্য পেতে পারেন। নির্ধারিত ফরম্যাটে জাতীয় পরিচয়পত্র নম্বর পাঠালে ফিরতি বার্তায় জানিয়ে দেওয়া হবে ভোটকেন্দ্রের তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা।
What's Your Reaction?