ভোটকেন্দ্রে দেখা কাবিলা-পাটোয়ারীর, চাইলেন ভোট

সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটযুদ্ধ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সাধারণ ভোটারদের পাশাপাশি ভোট উৎসবে শামিল হচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারাও। রাজধানীর আরামবাগ ভোটকেন্দ্রে ভোট দিতে এসে নজর কাড়লেন জনপ্রিয় খল-কৌতুক অভিনেতা কাবিলা। ঢাকা-৮ আসনের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর। প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন প্রার্থী নিজেই। এগিয়ে গিয়ে কথা বলেন, কুশল বিনিময় করেন। এ সময় দুজনকেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। সুযোগ পেয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী কাবিলার কাছে ভোট ও দোয়া চান। কাবিলাও হাসিমুখে সম্মতি জানান। সংক্ষিপ্ত এই হৃদ্যতাপূর্ণ সাক্ষাতের পর দুজন যার যার গন্তব্যে পা বাড়ান। কাবিলার আসল নাম নজরুল ইসলাম শামীম। ২০০৩ সালে ‘অন্ধকার’ সিনেমার জন্য শ্রেষ্ঠ খলচরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থতার কারণে অনেকটাই আড়ালে রয়েছেন। কণ্ঠনালীর সমস্যার কারণে নিচু স্বরে কথা বলতে হয় তাকে। তবুও শারীরিক প্রতিকূলতা উপেক্ষা করে নাগরিক দায়িত্ব পালন করতে ভুললেন না তিন

ভোটকেন্দ্রে দেখা কাবিলা-পাটোয়ারীর, চাইলেন ভোট

সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটযুদ্ধ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সাধারণ ভোটারদের পাশাপাশি ভোট উৎসবে শামিল হচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারাও। রাজধানীর আরামবাগ ভোটকেন্দ্রে ভোট দিতে এসে নজর কাড়লেন জনপ্রিয় খল-কৌতুক অভিনেতা কাবিলা।

ঢাকা-৮ আসনের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর। প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন প্রার্থী নিজেই। এগিয়ে গিয়ে কথা বলেন, কুশল বিনিময় করেন। এ সময় দুজনকেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। সুযোগ পেয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী কাবিলার কাছে ভোট ও দোয়া চান। কাবিলাও হাসিমুখে সম্মতি জানান। সংক্ষিপ্ত এই হৃদ্যতাপূর্ণ সাক্ষাতের পর দুজন যার যার গন্তব্যে পা বাড়ান।

কাবিলার আসল নাম নজরুল ইসলাম শামীম। ২০০৩ সালে ‘অন্ধকার’ সিনেমার জন্য শ্রেষ্ঠ খলচরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থতার কারণে অনেকটাই আড়ালে রয়েছেন। কণ্ঠনালীর সমস্যার কারণে নিচু স্বরে কথা বলতে হয় তাকে। তবুও শারীরিক প্রতিকূলতা উপেক্ষা করে নাগরিক দায়িত্ব পালন করতে ভুললেন না তিনি। ভোটাররা জানাচ্ছেন, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow