ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ছোট ঘি কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে।  বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে চুরির বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিরা হাসান। ‎তিনি বলেন, আমাদের স্কুলে ভোট উপলক্ষে চারটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে ঢুকে একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়। ক্যামেরায় সংযোগ না থাকায় চোরের কোনো ফুটেজ নেই আমাদের কাছে। তবে চুরির বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। সেইসঙ্গে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ‎সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, ‎ছোট ঘি কমলা স্কুল ভোটকেন্দ্র থেকে একটি সিসি ক্যামেরা চুরি হয়েছে, দিনের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ সব ক্যামেরার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রেখে যান। ফলে সব ক্যামেরার রেকর্ডিং বন্ধ হয়ে যায়। এ সময়েই চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ক্যামেরার কভারেজ অংশটি ইতোমধ্যেই নতুন করে সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে। ‎বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নি

ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ছোট ঘি কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে চুরির বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিরা হাসান।

‎তিনি বলেন, আমাদের স্কুলে ভোট উপলক্ষে চারটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে ঢুকে একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়। ক্যামেরায় সংযোগ না থাকায় চোরের কোনো ফুটেজ নেই আমাদের কাছে। তবে চুরির বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। সেইসঙ্গে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

‎সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, ‎ছোট ঘি কমলা স্কুল ভোটকেন্দ্র থেকে একটি সিসি ক্যামেরা চুরি হয়েছে, দিনের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ সব ক্যামেরার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রেখে যান। ফলে সব ক্যামেরার রেকর্ডিং বন্ধ হয়ে যায়। এ সময়েই চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ক্যামেরার কভারেজ অংশটি ইতোমধ্যেই নতুন করে সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে।

‎বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার স্কুল ছুটির পর ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষকরা। যার কারণে ক্যামেরায় চোর শনাক্ত করা যায়নি। তবে বিদ্যালয়ের বাকি ৩টি ক্যামেরা দিয়েই নজরদারি করা হচ্ছে।

রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে ১৯৮টি ভোটকেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৬ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow