ভোটের আনন্দে রাতভর ঘুম হয়নি দিলরুবা খানের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তেজনায় ভোটের আনন্দ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান। আজ (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ভোট দিতে যাওয়ার আনন্দে রাতভর ঘুমাতে পারিনি। সকালেই কেন্দ্রে গিয়ে মনে হলো এ যেন এক ঈদের উৎসব!” স্ট্যাটাসে দিলরুবা খান আরও উল্লেখ করেছেন, ভোটকেন্দ্রে মানুষের মধ্যে এমন আনন্দ যে শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও অনেকে হুইলচেয়ারে করে ভোট দিতে এসেছেন। তিনি বলেন, “এই গণজোয়ার দেখে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে। আপনারা যে যেখানে আছেন, দলে দলে এসে ধানের শীষে ভোট দিয়ে যান।” ভোটের শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। আরও পড়ুন:একশ ভোট দিতেও রাজি ভক্তরা, নেত্রী হিমির পোস্টে হাসির বন্যা বর্ষাকে নিয়ে ভোট দিতে গিয়ে যা বললেন অনন্ত জলিল ভোট দিয়ে সন্তুষ্ট আবুল হায়াত, চান যোগ্য প্রার্থীর জয় দিলরুবা খানের স্ট্যাটাসের শেষ অংশে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তেজনায় ভোটের আনন্দ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান। আজ (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ভোট দিতে যাওয়ার আনন্দে রাতভর ঘুমাতে পারিনি। সকালেই কেন্দ্রে গিয়ে মনে হলো এ যেন এক ঈদের উৎসব!”
স্ট্যাটাসে দিলরুবা খান আরও উল্লেখ করেছেন, ভোটকেন্দ্রে মানুষের মধ্যে এমন আনন্দ যে শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও অনেকে হুইলচেয়ারে করে ভোট দিতে এসেছেন। তিনি বলেন, “এই গণজোয়ার দেখে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে। আপনারা যে যেখানে আছেন, দলে দলে এসে ধানের শীষে ভোট দিয়ে যান।”
ভোটের শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন:
একশ ভোট দিতেও রাজি ভক্তরা, নেত্রী হিমির পোস্টে হাসির বন্যা
বর্ষাকে নিয়ে ভোট দিতে গিয়ে যা বললেন অনন্ত জলিল
ভোট দিয়ে সন্তুষ্ট আবুল হায়াত, চান যোগ্য প্রার্থীর জয়
দিলরুবা খানের স্ট্যাটাসের শেষ অংশে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক! বাংলাদেশ জিন্দাবাদ!”
এমএমএফ
What's Your Reaction?