ভোটের ছুটি শেষে ঢাকা ফিরছে মানুষ, দৌলত‌দিয়া ঘাটে বেড়েছে চাপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শে‌ষে রাজধানীতে কর্মস্থ‌লে ফির‌তে শুরু ক‌রে‌ছে মানুষ। এ কারণে রাজবাড়ীর দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে যা‌ত্রী ও যানবাহ‌নের চাপ বে‌ড়ে‌ছে। শ‌নিবার সকাল থে‌কে দে‌শের দ‌ক্ষি‌ণ প‌শ্চিমাঞ্চল থে‌কে যা‌ত্রী ও যানবাহন ভোগা‌ন্তি ছাড়াই ফে‌রি‌তে গন্ত‌ব্যে ফিরছে ব‌লে জানান বিআইড‌ব্লিউটিসি দৌলত‌দিয়া ঘাট শাখার ব‌্যবস্থাপক মো. সালাহউদ্দিন। কুষ্টিয়া থে‌কে ছে‌ড়ে আসা প্রাই‌ভেট কার চালক আল মানুষ শেখ ব‌লেন, ভোট দি‌তে স‌্যার‌কে নি‌য়ে গ্রা‌মের বা‌ড়ি‌তে গি‌য়ে‌ছিলাম। ভোট শে‌ষে ঢাকা‌তে ফির‌ছি। ফে‌রিঘা‌টের প‌রি‌স্থি‌তি খুবই ভা‌লো। কোনো যানজট নেই, নেই কোনো ভোগা‌ন্তি। ঘাটে এসেই ফে‌রি‌তে উঠ‌তে পে‌রে‌ছি। মাগুড়া থে‌কে মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন রমজান শেখ। ব‌লেন, ভোট দি‌তে গি‌য়ে ছিলাম বা‌ড়ি‌তে। ছু‌টি শেষ এখন ঢাকায় ফির‌ছি। প‌থে কোনো ভোগা‌ন্তি নেই। ফে‌রি ঘাটেও ভোগা‌ন্তি নেই। আরেক যাত্রী লায়লা খাতুন ব‌লেন, প‌থে ও ফে‌রিঘাটে কোনো ভোগা‌ন্তি নেই। ঘাটে যানজট নেই, ত‌বে গা‌ড়ি ভাড়াটা বে‌শি নেওয়া হ‌চ্ছে। বা‌ড়ি‌তে ফেরার সময় বাড়‌তি ভাড়া দি‌য়ে এসেছিলাম। যাওয়ার সময়ও বাড়‌তি ভাড়া দি‌তে হ‌চ্ছে। বি

ভোটের ছুটি শেষে ঢাকা ফিরছে মানুষ, দৌলত‌দিয়া ঘাটে বেড়েছে চাপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শে‌ষে রাজধানীতে কর্মস্থ‌লে ফির‌তে শুরু ক‌রে‌ছে মানুষ। এ কারণে রাজবাড়ীর দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে যা‌ত্রী ও যানবাহ‌নের চাপ বে‌ড়ে‌ছে।

শ‌নিবার সকাল থে‌কে দে‌শের দ‌ক্ষি‌ণ প‌শ্চিমাঞ্চল থে‌কে যা‌ত্রী ও যানবাহন ভোগা‌ন্তি ছাড়াই ফে‌রি‌তে গন্ত‌ব্যে ফিরছে ব‌লে জানান বিআইড‌ব্লিউটিসি দৌলত‌দিয়া ঘাট শাখার ব‌্যবস্থাপক মো. সালাহউদ্দিন।

কুষ্টিয়া থে‌কে ছে‌ড়ে আসা প্রাই‌ভেট কার চালক আল মানুষ শেখ ব‌লেন, ভোট দি‌তে স‌্যার‌কে নি‌য়ে গ্রা‌মের বা‌ড়ি‌তে গি‌য়ে‌ছিলাম। ভোট শে‌ষে ঢাকা‌তে ফির‌ছি। ফে‌রিঘা‌টের প‌রি‌স্থি‌তি খুবই ভা‌লো। কোনো যানজট নেই, নেই কোনো ভোগা‌ন্তি। ঘাটে এসেই ফে‌রি‌তে উঠ‌তে পে‌রে‌ছি।

মাগুড়া থে‌কে মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন রমজান শেখ। ব‌লেন, ভোট দি‌তে গি‌য়ে ছিলাম বা‌ড়ি‌তে। ছু‌টি শেষ এখন ঢাকায় ফির‌ছি। প‌থে কোনো ভোগা‌ন্তি নেই। ফে‌রি ঘাটেও ভোগা‌ন্তি নেই।

আরেক যাত্রী লায়লা খাতুন ব‌লেন, প‌থে ও ফে‌রিঘাটে কোনো ভোগা‌ন্তি নেই। ঘাটে যানজট নেই, ত‌বে গা‌ড়ি ভাড়াটা বে‌শি নেওয়া হ‌চ্ছে। বা‌ড়ি‌তে ফেরার সময় বাড়‌তি ভাড়া দি‌য়ে এসেছিলাম। যাওয়ার সময়ও বাড়‌তি ভাড়া দি‌তে হ‌চ্ছে।

বি আইড‌ব্লিউটিসি কর্মকর্তা সালাহউদ্দিন ব‌লেন, নির্বাচন শে‌ষে ঘ‌রে ফেরা মানুষ কর্মস্থ‌লে ফির‌তে শুরু ক‌রে‌ছে। সকাল থে‌কে যাত্রী ও যানবাহ‌নের চাপ বাড়‌লেও নেই ভোগা‌ন্তি। যানবাহনগু‌লো সরাস‌রি ফে‌রি‌তে উঠে গন্ত‌ব্যে চ‌লে যা‌চ্ছে।

এ নৌ-পথে ছোট-বড় মি‌লে ১৪ টি ফে‌রি চলাচল কর‌ছে বলে জানান বিআইড‌ব্লিউটিসির এ কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow