ভোটের ছুটিতে ঈদের মতো অবস্থা, তবে ভাড়া ও যানজটে ভোগান্তি

ঈদের ছুটির মতো অবস্থা। বাসস্ট্যান্ডে দূরপাল্লার বাস ধরতে ঘরমুখো ভোটারদের ব্যতিব্যস্ত। কারো হাতে ব্যাগ, কারোবা মাথায় বস্তা। অনেকেই পরিবার নিয়ে অপেক্ষায় বাসের। আবার দল বেঁধে পিকআপে, ট্রাকে বাড়ির পথে চলেছে মানুষ। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত অবধি গাজীপুর এবং সাভার হয়ে ‍উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে যাওয়ার মহাসড়কগুলোতে দেখা গেছে এমন দৃশ্য। আর তাতে চিরচেনা যানজটও ভুগিয়েছে যাত্রীদের, যাদের বেশিরভাগই ভোটার। তারা ভোট দিতে বাড়ি যাচ্ছেন। মঙ্গলবার দিনের বেলাতেও ঘরমুখী মানুষের চাপ থাকবে বলে জানা গেছে।

ভোটের ছুটিতে ঈদের মতো অবস্থা, তবে ভাড়া ও যানজটে ভোগান্তি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow