ভোটের দায়িত্বে আহত-নিহতদের আর্থিক সহায়তা নির্ধারণ করল ইসি

নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে আহত, অক্ষম, অসুস্থ কিংবা নিহত হওয়া কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালা অনুযায়ী, দায়িত্ব পালনকালে নিহত ব্যক্তির পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবে, পাশাপাশি আহত ও অসুস্থদের জন্যও বিভিন্ন হারে সহায়তা দেওয়া হবে। বুধবার (১০ জুন) ইসি কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেন। ইসির উপসচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়েছে, ভোট ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্ঘটনা বা হামলায় নিহত হলে তার পরিবার ১০ লাখ টাকা অনুদান পাবে। গুরুতর আহত বা স্থায়ী অক্ষম হলে ৪ লাখ টাকা, অস্থায়ী অক্ষমতায় ২ লাখ টাকা এবং আহত হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া দায়িত্ব পালনকালে আকস্মিক অসুস্থতায় মৃত্যুবরণ করলে ৬ লাখ টাকা, গুরুতর অসুস্থ বা স্থায়ী অক্ষম হলে ৩ লাখ টাকা, সাময়িক অসুস্থতায় ৫০ হাজার টাকা, ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে ৩ লাখ টাকা এবং হাসপাতালে সাধারণ চিকিৎসা নিলে সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান দেওয়া হবে। অনুদান পেতে আহত ব্যক্তি

ভোটের দায়িত্বে আহত-নিহতদের আর্থিক সহায়তা নির্ধারণ করল ইসি

নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে আহত, অক্ষম, অসুস্থ কিংবা নিহত হওয়া কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালা অনুযায়ী, দায়িত্ব পালনকালে নিহত ব্যক্তির পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবে, পাশাপাশি আহত ও অসুস্থদের জন্যও বিভিন্ন হারে সহায়তা দেওয়া হবে।

বুধবার (১০ জুন) ইসি কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেন।

ইসির উপসচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়েছে, ভোট ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্ঘটনা বা হামলায় নিহত হলে তার পরিবার ১০ লাখ টাকা অনুদান পাবে। গুরুতর আহত বা স্থায়ী অক্ষম হলে ৪ লাখ টাকা, অস্থায়ী অক্ষমতায় ২ লাখ টাকা এবং আহত হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেওয়া হবে।

এছাড়া দায়িত্ব পালনকালে আকস্মিক অসুস্থতায় মৃত্যুবরণ করলে ৬ লাখ টাকা, গুরুতর অসুস্থ বা স্থায়ী অক্ষম হলে ৩ লাখ টাকা, সাময়িক অসুস্থতায় ৫০ হাজার টাকা, ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে ৩ লাখ টাকা এবং হাসপাতালে সাধারণ চিকিৎসা নিলে সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

অনুদান পেতে আহত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। নির্দিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশন অনুদানের পরিমাণ নির্ধারণ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow