ভোটের রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

জামালপুরে পৌর বাস টার্মিনালে দাড়িয়ে থাকা একটি বাস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম আকন্দ বলেন, রাত সাড়ে এগারোটার দিকে একটি ফোনকলে আগুনের বিষয়ে জানতে পারি। পরে আমাদের টিম এখানে এসে দেখতে পায় দাউ দাউ করে বাস জ্বলছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। জামালপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন শুভ বলেন, একজন পরিবহন শ্রমিকের ফোনে ঘটনাস্থলে এসেছি। আগুন লাগার বিষয়টি তদন্ত না করে বলা সম্ভব না। আগুনের ঘটনায় ক্ষতির পরিমানও বলা সম্ভব হচ্ছে না। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পৌর বাস টার্মিনাল পরিদর্শন করে তিনি বলেন, বিষয়টি তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ভোটের রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

জামালপুরে পৌর বাস টার্মিনালে দাড়িয়ে থাকা একটি বাস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম আকন্দ বলেন, রাত সাড়ে এগারোটার দিকে একটি ফোনকলে আগুনের বিষয়ে জানতে পারি। পরে আমাদের টিম এখানে এসে দেখতে পায় দাউ দাউ করে বাস জ্বলছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

জামালপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন শুভ বলেন, একজন পরিবহন শ্রমিকের ফোনে ঘটনাস্থলে এসেছি। আগুন লাগার বিষয়টি তদন্ত না করে বলা সম্ভব না। আগুনের ঘটনায় ক্ষতির পরিমানও বলা সম্ভব হচ্ছে না।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পৌর বাস টার্মিনাল পরিদর্শন করে তিনি বলেন, বিষয়টি তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow