ভ্রমণে এসে ফেরা হলো না জিহাদের 

সিলেটের জাফলংয়ে ভ্রমণে এসে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে জাফলং জিরো পয়েন্টে নদীতে এ ঘটনা ঘটে।  জিহাদ নরসিংদী জেলার শিবপুর থানার পটিয়া গ্রামের প্রবাসী জুয়েল মিয়ার ছেলে।  জানা গেছে, নরসিংদী থেকে দাদি ও জিহাদসহ ৪০ থেকে ৪৫ জন বাসে করে জাফলংয়ে ভ্রমণে আসেন। জাফলং জিরো পয়েন্টে ১১টার দিকে সবার সাথে গোসলে নামেন জিহাদ। এক পর্যায়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় সে। আশপাশের লোকজন অনেক খুঁজাখুঁজি করে ঘণ্টা খানেক পর তাকে উদ্ধার করতে সক্ষম হয়। গুরতর অবস্থায় জিহাদকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার কালবেলাকে বলেন, জিহাদ দাদীর সাথে ভ্রমণে এসে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। উদ্ধারের পর দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্দেহ হলে তার আত্মীয়রা সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যায়, সেখানেও ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্ত

ভ্রমণে এসে ফেরা হলো না জিহাদের 
সিলেটের জাফলংয়ে ভ্রমণে এসে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে জাফলং জিরো পয়েন্টে নদীতে এ ঘটনা ঘটে।  জিহাদ নরসিংদী জেলার শিবপুর থানার পটিয়া গ্রামের প্রবাসী জুয়েল মিয়ার ছেলে।  জানা গেছে, নরসিংদী থেকে দাদি ও জিহাদসহ ৪০ থেকে ৪৫ জন বাসে করে জাফলংয়ে ভ্রমণে আসেন। জাফলং জিরো পয়েন্টে ১১টার দিকে সবার সাথে গোসলে নামেন জিহাদ। এক পর্যায়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় সে। আশপাশের লোকজন অনেক খুঁজাখুঁজি করে ঘণ্টা খানেক পর তাকে উদ্ধার করতে সক্ষম হয়। গুরতর অবস্থায় জিহাদকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার কালবেলাকে বলেন, জিহাদ দাদীর সাথে ভ্রমণে এসে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। উদ্ধারের পর দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্দেহ হলে তার আত্মীয়রা সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যায়, সেখানেও ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।    

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow