মঞ্চে আজ ‘রাইজ অ্যান্ড শাইন’
ফের মঞ্চে আসছে বটতলা প্রযোজিত নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’। একজন শ্রমজীবী নারীর দৈনন্দিন জীবন সংগ্রামের গল্প উঠে এসেছে এ নাটকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়ন হবে। ইতালীয় নাট্যকার যুগল দারিও ফো ও ফ্র্যাঙ্কা রামের লেখা নাটকটি ইংরেজি থেকে রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম, নির্দেশনা দিয়েছেন ম. সাঈদ। নাট্যদল বটতলা জানায়, শ্রমজীবী নারীর দৈনন্দিন জীবন সংগ্রামের মোড়কে শোষিত, নিপীড়িত মানুষের গল্প, ক্ষমতাচর্চার বিবিধ সমীকরণে পিষ্ট মানুষ কীভাবে বাঁচে, তারই শিল্পিত উপস্থাপন এ নাটক। প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, আশরাফুল অশ্রু, আফফান রহমান, মনিরা খাতুন সৃষ্টিসহ অনেকে। বটতলার এ আলোচিত নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’ প্রথম মঞ্চে আসে ২০২২ সালের জুনে।
ফের মঞ্চে আসছে বটতলা প্রযোজিত নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’। একজন শ্রমজীবী নারীর দৈনন্দিন জীবন সংগ্রামের গল্প উঠে এসেছে এ নাটকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়ন হবে।
ইতালীয় নাট্যকার যুগল দারিও ফো ও ফ্র্যাঙ্কা রামের লেখা নাটকটি ইংরেজি থেকে রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম, নির্দেশনা দিয়েছেন ম. সাঈদ। নাট্যদল বটতলা জানায়, শ্রমজীবী নারীর দৈনন্দিন জীবন সংগ্রামের মোড়কে শোষিত, নিপীড়িত মানুষের গল্প, ক্ষমতাচর্চার বিবিধ সমীকরণে পিষ্ট মানুষ কীভাবে বাঁচে, তারই শিল্পিত উপস্থাপন এ নাটক।
প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, আশরাফুল অশ্রু, আফফান রহমান, মনিরা খাতুন সৃষ্টিসহ অনেকে। বটতলার এ আলোচিত নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’ প্রথম মঞ্চে আসে ২০২২ সালের জুনে।
What's Your Reaction?