মঞ্জুর কার্যালয়ে বিএনপির বিজয়ী প্রার্থী ভিপি জয়নাল
নির্বাচনী বৈরিতা ভুলে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য নজির স্থাপন করলেন ফেনী-২ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি। বেসরকারি ফলাফলে বিজয়ী হওয়ার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তিনি হাজির হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ১১ দলীয় জোটের প্রার্থী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনী কার্যালয়ে। বিজয়ী হওয়ার পর প্রথাগত উল্লাস না করে সরাসরি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কার্যালয়ে গিয়ে উপস্থিত হন ভিপি জয়নাল। সেখানে তিনি মজিবুর রহমান মঞ্জুকে জড়িয়ে ধরেন এবং পরে একে অপর কে নিজের হাতে মিষ্টিমুখ করান। এসময় উভয় নেতার কর্মী-সমর্থকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সাক্ষাৎ শেষে অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি বলেন, নির্বাচন ছিল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া মাত্র। ফেনীর উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ। মজিবুর রহমান মঞ্জু একজন বিজ্ঞ রাজনীতিবিদ, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সুন্দর ফেনী গড়তে চাই। এই মিষ্টিমুখ কেবল সৌজন্যতা নয়, এটি একটি নতুন ও সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতির সূচনা। এটি আমার শেষ নির্বাচন। আমি আর কোন ইলেকশনে প্রার্থী হবো না।
নির্বাচনী বৈরিতা ভুলে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য নজির স্থাপন করলেন ফেনী-২ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি।
বেসরকারি ফলাফলে বিজয়ী হওয়ার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তিনি হাজির হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ১১ দলীয় জোটের প্রার্থী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনী কার্যালয়ে।
বিজয়ী হওয়ার পর প্রথাগত উল্লাস না করে সরাসরি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কার্যালয়ে গিয়ে উপস্থিত হন ভিপি জয়নাল। সেখানে তিনি মজিবুর রহমান মঞ্জুকে জড়িয়ে ধরেন এবং পরে একে অপর কে নিজের হাতে মিষ্টিমুখ করান। এসময় উভয় নেতার কর্মী-সমর্থকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সাক্ষাৎ শেষে অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি বলেন, নির্বাচন ছিল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া মাত্র। ফেনীর উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ। মজিবুর রহমান মঞ্জু একজন বিজ্ঞ রাজনীতিবিদ, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সুন্দর ফেনী গড়তে চাই। এই মিষ্টিমুখ কেবল সৌজন্যতা নয়, এটি একটি নতুন ও সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতির সূচনা। এটি আমার শেষ নির্বাচন। আমি আর কোন ইলেকশনে প্রার্থী হবো না। মঞ্জু সাহেব যদি ফেনীর উন্নয়নে ভালো কাজ করেন তবে জনগণের রায়ে তিনি আগামীতে এমপি হতে পারবেন।
মজিবুর রহমান মঞ্জু তাকে ফুলেল শুভেচছা জানিয়ে বলেন, ভিপি জয়নাল ভাইয়ের এই মহানুভবতা ফেনীর রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। জনগণের রায়কে আমরা সম্মান জানাই এবং সুন্দর ফেনী গড়তে তার পাশে থাকব। এ ছাড়া আমি বিভিন্ন স্থানে কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা উনাকে অবহিত করেছি। উনি তড়িৎ ব্যবস্থা নিবেন বলে আমাকে জানিয়েছেন।
স্থানীয়রা বলছেন, দুই হেভিওয়েট প্রার্থীর এমন হৃদ্যতাপূর্ণ আচরণ সংঘাতের রাজনীতি পরিহার করে দেশে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।
উল্লেখ্য, বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এবি পার্টির চেয়ারম্যান ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট।
What's Your Reaction?