‘মধুবালা’ বায়োপিকে সারা অর্জুন
অবশেষে শুটিং শুরু হতে চলেছে ভারতের কিংবদন্তী অভিনেত্রী মধুবালার বায়োপিকের। এতোদিন মূল চরিত্রে কে অভিনয় করবেন সেটা নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও, এবার ছবিটির নির্মাতা ঠিক করেছেন মধুবালা চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড সেনসেশন সারা অর্জুন। ‘ধুরন্ধর’ ছবিতে সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার ধ্রুপদী সৌন্দর্যের প্রতিমূর্তি হয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি এই তরুণ অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটি পরিচালনার দায়িত্বে থাকতে পারেন ‘ডার্লিংস’ খ্যাত পরিচালক জাসমিত কে রিন। আর সবচেয়ে বড় চমক হল এই ছবির প্রযোজক হিসেবে নাম উঠে এসেছে সঞ্জয় লীলা বানশালির। বানশালি মানেই রাজকীয় সেট আর নিখুঁত ফ্রেম। তবে অবাক করার মতো বিষয় হচ্ছে ছবিটি সিনেমা হলে মুক্তি পাওয়ার বদলে স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসবে। জানা যায়, ২০২৬ সালের জুলাই মাস থেকেই এই বায়োপিকের শুটিং শুরু হবে। এদিকে মধুবালার চরিত্রে অভিনয়ের জন্য আগে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও, শেষ পর্যন্ত সারা অর্জুনকেই চূড়ান্ত করা হয়েছে। তবে দিলীপ কুমার ও কিশোর কুমারের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি
অবশেষে শুটিং শুরু হতে চলেছে ভারতের কিংবদন্তী অভিনেত্রী মধুবালার বায়োপিকের। এতোদিন মূল চরিত্রে কে অভিনয় করবেন সেটা নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও, এবার ছবিটির নির্মাতা ঠিক করেছেন মধুবালা চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড সেনসেশন সারা অর্জুন। ‘ধুরন্ধর’ ছবিতে সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার ধ্রুপদী সৌন্দর্যের প্রতিমূর্তি হয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি এই তরুণ অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটি পরিচালনার দায়িত্বে থাকতে পারেন ‘ডার্লিংস’ খ্যাত পরিচালক জাসমিত কে রিন। আর সবচেয়ে বড় চমক হল এই ছবির প্রযোজক হিসেবে নাম উঠে এসেছে সঞ্জয় লীলা বানশালির। বানশালি মানেই রাজকীয় সেট আর নিখুঁত ফ্রেম। তবে অবাক করার মতো বিষয় হচ্ছে ছবিটি সিনেমা হলে মুক্তি পাওয়ার বদলে স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসবে।
জানা যায়, ২০২৬ সালের জুলাই মাস থেকেই এই বায়োপিকের শুটিং শুরু হবে।
এদিকে মধুবালার চরিত্রে অভিনয়ের জন্য আগে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও, শেষ পর্যন্ত সারা অর্জুনকেই চূড়ান্ত করা হয়েছে। তবে দিলীপ কুমার ও কিশোর কুমারের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
যদিও এখনও পর্যন্ত অফিশিয়াল কোনো ঘোষণা হয়নি, তবুও সারা অর্জুনকে ঘিরে যে আলোচনা শুরু হয়েছে, তাতেই বোঝা যাচ্ছে এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। বিতর্ক আর জল্পনার ভিড়ে শেষ পর্যন্ত সারাকে মধুবালা রূপে পর্দায় কেমন লাগে, এখন সেটাই দেখার।
What's Your Reaction?