মধুমতি ব্যাংকের নবনির্বাচিত পর্ষদ নেতৃত্বকে সংবর্ধনা

মধুমতি ব্যাংকের নবনির্বাচিত পর্ষদ নেতৃত্বকে সংবর্ধনা জানানো হয়েছে। মধুমতি ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত ৯৮তম পর্ষদ সভায় উপস্থিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদে সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ ইসমাইল হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে মোস্তফা কামাল এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে এ মান্নান খানকে নির্বাচিত করা হয়।  এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা নবনির্বাচিত পর্ষদ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।  নির্বাচিত সদস্যগণের পাশাপাশি উক্ত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হুমায়ূন কবীর, নিমাই কুমার সাহা, তানজিমা বিনতে মোস্তফা, সুলতানা জাহান, তানভীর আহমেদ মোস্তফা, মো. মাহবুবুর রহমান, স্বতন্ত্র পরিচালক মনজুরুল আহসান বুলবুল এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম।

মধুমতি ব্যাংকের নবনির্বাচিত পর্ষদ নেতৃত্বকে সংবর্ধনা

মধুমতি ব্যাংকের নবনির্বাচিত পর্ষদ নেতৃত্বকে সংবর্ধনা জানানো হয়েছে। মধুমতি ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত ৯৮তম পর্ষদ সভায় উপস্থিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদে সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ ইসমাইল হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে মোস্তফা কামাল এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে এ মান্নান খানকে নির্বাচিত করা হয়। 

এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা নবনির্বাচিত পর্ষদ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

নির্বাচিত সদস্যগণের পাশাপাশি উক্ত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হুমায়ূন কবীর, নিমাই কুমার সাহা, তানজিমা বিনতে মোস্তফা, সুলতানা জাহান, তানভীর আহমেদ মোস্তফা, মো. মাহবুবুর রহমান, স্বতন্ত্র পরিচালক মনজুরুল আহসান বুলবুল এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow