মধ্যপ্রাচ্যে অস্থিরতা: মালদ্বীপে পর্যটন খাতে বিপর্যয়

মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বৈশ্বিক ফ্লাইট ব্যাঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য মালদ্বীপের পর্যটন খাতে। বিশেষ করে ইউরোপীয় পর্যটকদের বড় একটি অংশ দুবাই, দোহা ও আবুধাবি হয়ে মালদ্বীপে যাতায়াত করেন। ফলে এসব রুটে অস্থিরতা তৈরি হওয়ায় ভ্রমণ পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রতিদিনই বিপুল সংখ্যক বুকিং বাতিল হচ্ছে। পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দৈনিক পর্যটক আগমনের সংখ্যা প্রায় ৭ হাজার থেকে কমে বর্তমানে ৪ থেকে ৫ হাজারে নেমে এসেছে। পর্যটননির্ভর দেশটির জন্য এটি উদ্বেগজনক সংকেত হিসেবে দেখা হচ্ছে। মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ভ্রমণ অনিশ্চয়তা, ফ্লাইট বিলম্ব এবং মধ্যপ্রাচ্যভিত্তিক বাজারের দুর্বলতা—এই তিনটি কারণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর সরাসরি প্রভাব পড়ছে রিসোর্ট, হোটেল ও সংশ্লিষ্ট ব্যবসাগুলোতে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে মালদ্বীপের পর্যটননির্ভর অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় বিকল্প বাজার অনুসন্ধান, নতুন ফ্লাইট রুট চালু এবং পর্যটন খাতে সহায়তামূলক নীতি গ্রহণের বিষয়ে জরুরি সভা

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: মালদ্বীপে পর্যটন খাতে বিপর্যয়

মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বৈশ্বিক ফ্লাইট ব্যাঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য মালদ্বীপের পর্যটন খাতে।

বিশেষ করে ইউরোপীয় পর্যটকদের বড় একটি অংশ দুবাই, দোহা ও আবুধাবি হয়ে মালদ্বীপে যাতায়াত করেন। ফলে এসব রুটে অস্থিরতা তৈরি হওয়ায় ভ্রমণ পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রতিদিনই বিপুল সংখ্যক বুকিং বাতিল হচ্ছে। পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দৈনিক পর্যটক আগমনের সংখ্যা প্রায় ৭ হাজার থেকে কমে বর্তমানে ৪ থেকে ৫ হাজারে নেমে এসেছে। পর্যটননির্ভর দেশটির জন্য এটি উদ্বেগজনক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ভ্রমণ অনিশ্চয়তা, ফ্লাইট বিলম্ব এবং মধ্যপ্রাচ্যভিত্তিক বাজারের দুর্বলতা—এই তিনটি কারণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর সরাসরি প্রভাব পড়ছে রিসোর্ট, হোটেল ও সংশ্লিষ্ট ব্যবসাগুলোতে।

পরিস্থিতি দীর্ঘায়িত হলে মালদ্বীপের পর্যটননির্ভর অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় বিকল্প বাজার অনুসন্ধান, নতুন ফ্লাইট রুট চালু এবং পর্যটন খাতে সহায়তামূলক নীতি গ্রহণের বিষয়ে জরুরি সভা করেছে মালদ্বীপ সরকার। দেশটির প্রেসিডেন্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের নিয়ে এ বৈঠক করেন।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow