পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১৪ ফিলিস্তিনি আটক
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ১৪ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।
বুধবারের খবরে বলা হয়, কালকিলিয়ার পূর্বে কাফর কাদ্দুম শহরে অভিযান চালিয়ে তিন ভাই ও তাদের পরিবারের এক সদস্যকে আটক করা হয়। তুলকারেমের পূর্বে ইকতাবা এলাকায় ভোরে বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়, যাদের মধ্যে একজন সাবেক বন্দি। হেবরনের বেইত উম্মার এলাকায় পৃথক অভিযানে আরও আটজনকে আটক করা হয়েছে।
এ ছাড়া পশ্চিম তীরের উত্তরাঞ্চলে চলাচলে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েলি বাহিনী। রামাল্লার উত্তরে আতারা ও আইন সিনিয়া চেকপয়েন্টে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় বাসিন্দাদের দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটে বলে জানা গেছে।
ফলে সড়কে শত শত যানবাহন আটকে পড়ে। সিলওয়াদ ও দেইর জারির এলাকার প্রবেশদ্বারও দুই দিক থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।