মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার পার্লামেন্টের হাউস অফ কমন্সকে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে সরকারি একটি চার্টার্ড ফ্লাইট ওমানের মাস্কাট থেকে যুক্তরাজ্যর উদ্দেশ্যে ছেড়ে যাবে। মধ্যপ্রাচ্যের কোনদেশে কতজন ব্রিটিশ নাগরিক রয়েছেন, সেটি জানার জন্য নতুন নিবন্ধন শুরু করেছে ইউকে সরকার। মঙ্গলবার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এক লাখ ত্রিশ হাজার ব্রিটিশ নাগরিক সেখানে নিবন্ধন করেছেন বলে জানানো হয়েছে। তবে তাদের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন, তাদেরকে চার্টার ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: বিবিসি এমএসএম

মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার পার্লামেন্টের হাউস অফ কমন্সকে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে সরকারি একটি চার্টার্ড ফ্লাইট ওমানের মাস্কাট থেকে যুক্তরাজ্যর উদ্দেশ্যে ছেড়ে যাবে।

মধ্যপ্রাচ্যের কোনদেশে কতজন ব্রিটিশ নাগরিক রয়েছেন, সেটি জানার জন্য নতুন নিবন্ধন শুরু করেছে ইউকে সরকার।

মঙ্গলবার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এক লাখ ত্রিশ হাজার ব্রিটিশ নাগরিক সেখানে নিবন্ধন করেছেন বলে জানানো হয়েছে।

তবে তাদের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন, তাদেরকে চার্টার ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: বিবিসি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow