মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা, হটলাইন চালু
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা আঘাতের প্রেক্ষাপটে অঞ্চলজুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পৃথক সতর্কবার্তা জারি করেছে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো। পাশাপাশি জরুরি যোগাযোগের জন্য হটলাইন নম্বরও চালু করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস দোহা এক জরুরি বিজ্ঞপ্তিতে কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রবাসীদের সবসময় সঙ্গে নগদ অর্থ, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ জরুরি সামগ্রী রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কাতারের প্রচলিত আইন মেনে চলা এবং দেশটির সরকারের নির্দেশনা অনুসরণ করার আহ্বানও জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা আঘাতের প্রেক্ষাপটে অঞ্চলজুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পৃথক সতর্কবার্তা জারি করেছে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো। পাশাপাশি জরুরি যোগাযোগের জন্য হটলাইন নম্বরও চালু করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস দোহা এক জরুরি বিজ্ঞপ্তিতে কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রবাসীদের সবসময় সঙ্গে নগদ অর্থ, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ জরুরি সামগ্রী রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কাতারের প্রচলিত আইন মেনে চলা এবং দেশটির সরকারের নির্দেশনা অনুসরণ করার আহ্বানও জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের আইনের পরিপন্থী—এমন সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
প্রায় একই ধরনের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ দূতাবাস আবুধাবি, বাংলাদেশ দূতাবাস মানামা এবং বাংলাদেশ দূতাবাস বাগদাদ। দূতাবাসগুলো খোলা আকাশের নিচে অবস্থান না করা এবং বড় ধরনের জমায়েতে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছে।
জরুরি প্রয়োজনে হটলাইন
কাতার
হটলাইন: +৯৭৪৩৩৬৬২০০০
ইমেইল: [email protected]
বাহরাইন
হটলাইন: +৯৭৩৩৩৩৭৫১৫৫
ইমেইল: [email protected]
সংযুক্ত আরব আমিরাত
হটলাইন: +৯৭১২৪৪৬৫১০০
ইমেইল: [email protected]
ইরাক
হটলাইন: +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০
ইমেইল: [email protected]
দূতাবাসগুলো প্রবাসী বাংলাদেশিদের শান্ত ও সংযত থাকার পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে সরাসরি হটলাইনে যোগাযোগের আহ্বান জানিয়েছে।
What's Your Reaction?