মধ্যপ্রাচ্যে ২ বাংলাদেশির মৃত্যুতে সরকারের গভীর উদ্বেগ
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে ইরান পাল্টা হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করেছে এবং সব ঘটনার দিকে নিবিড়ভাবে নজর রাখছে। সোমবার (২ মার্চ) মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে দুই বাংলাদেশি নিহতসহ সাতজন আহত হয়েছেন। এছাড়া বাংলাদেশের একটি জাহাজও আমিরাতের জেবেল আলি বন্দরে আটকা পড়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতে সিলেটের বড়লেখার সালেহ আহমেদ একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে পড়ে প্রাণ হারান। বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত এবং তিনজন আহত হয়েছেন। এছাড়া কুয়েতে বেসামরিক বিমানবন্দরের আশপাশে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চা
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে ইরান পাল্টা হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করেছে এবং সব ঘটনার দিকে নিবিড়ভাবে নজর রাখছে।
সোমবার (২ মার্চ) মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে দুই বাংলাদেশি নিহতসহ সাতজন আহত হয়েছেন। এছাড়া বাংলাদেশের একটি জাহাজও আমিরাতের জেবেল আলি বন্দরে আটকা পড়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতে সিলেটের বড়লেখার সালেহ আহমেদ একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে পড়ে প্রাণ হারান। বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত এবং তিনজন আহত হয়েছেন।
এছাড়া কুয়েতে বেসামরিক বিমানবন্দরের আশপাশে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রবাসী নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। মধ্যপ্রাচ্যে বসবাসকারী ৬০ লাখের বেশি বাংলাদেশির সুরক্ষার জন্য দূতাবাসগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশাবলি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
এছাড়া, বাংলাদেশের ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি বর্তমানে জেবেল আলি বন্দরে আটকা পড়েছে এবং দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
What's Your Reaction?