মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সহায়তা করবেন জেলেনস্কি, দিলেন শর্ত
মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য তিনি শর্তারোপও করেছেন। জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ড্রোন প্রতিরক্ষা সহায়তা দেওয়ার বিনিময়ে ইউক্রেন অর্থ ও প্রযুক্তিগত সহযোগিতা প্রত্যাশা করছে। রোববার (১৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, ইউক্রেন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের চারটি দেশে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। প্রতিটি দলে কয়েক ডজন বিশেষজ্ঞ রয়েছেন। তারা অঞ্চলটিতে গিয়ে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে কাজ করা উচিত তা মূল্যায়ন ও প্রদর্শন করবেন। তিনি বলেন, এই বিশেষজ্ঞরা সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থার অবস্থা পর্যালোচনা করবেন এবং ড্রোন হামলা মোকাবিলায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেবেন। তিনি আরও জানান, ইউক্রেন আশা করছে এই সহযোগিতার বিনিময়ে তারা আর্থিক সহায়তা ও নতুন প্রযুক্তি পাবে। এর ফলে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি হবে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবতে পারে বলে সতর্কতা দিয়েছেন যুক্তরাষ্ট্রে
মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য তিনি শর্তারোপও করেছেন। জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ড্রোন প্রতিরক্ষা সহায়তা দেওয়ার বিনিময়ে ইউক্রেন অর্থ ও প্রযুক্তিগত সহযোগিতা প্রত্যাশা করছে।
রোববার (১৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, ইউক্রেন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের চারটি দেশে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। প্রতিটি দলে কয়েক ডজন বিশেষজ্ঞ রয়েছেন। তারা অঞ্চলটিতে গিয়ে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে কাজ করা উচিত তা মূল্যায়ন ও প্রদর্শন করবেন।
তিনি বলেন, এই বিশেষজ্ঞরা সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থার অবস্থা পর্যালোচনা করবেন এবং ড্রোন হামলা মোকাবিলায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেবেন।
তিনি আরও জানান, ইউক্রেন আশা করছে এই সহযোগিতার বিনিময়ে তারা আর্থিক সহায়তা ও নতুন প্রযুক্তি পাবে। এর ফলে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি হবে।
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবতে পারে বলে সতর্কতা দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড স্যাকস তার ‘অল-ইন’ পডকাস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সংঘাতে ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে।
স্যাকসের মতে, যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। এতে দেশটির নিরাপত্তা বড় ঝুঁকিতে পড়বে। তিনি আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই দুর্বল করা গেছে। তাই এখনই যুদ্ধ বন্ধ করে সমঝোতা বা যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কমানো উচিত।
এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে তেলআবিব। ইসরায়েলের সেনাপ্রধানের মতে, এপ্রিলের শুরুতে পাসওভার উৎসবের সময়ের কাছাকাছি এই অভিযান শেষ হতে পারে।
What's Your Reaction?