মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেও রেমিট্যান্সে সুবাতাস

চলতি মার্চ মাসের প্রথম ১৪ দিনেই দেশে রেমিট্যান্সের জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। এই দুই সপ্তাহেই প্রবাসীরা দেশে ২ বিলিয়ন (২০০ কোটি) মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ ইতিবাচক তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চের প্রথম ১৪ দিনে মোট ২২০ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ধরে) দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৮৯৩ কোটি টাকা। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৯২০ কোটি টাকার বেশি পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিবেদনে দেখা যায়, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ২৪ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ২৮ লাখ ডলার। তবে বরাবরের মতো বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমেই সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে, যার পরিমাণ ১৫৫ কোটি ৪৫ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪৫ লাখ ডলার। এর আগে বিদায়ী ফেব্রুয়ারি মাসেও রেমিট্যান্স প্রবাহে বড় উত্থান দেখা গিয়েছিল। গত মাসে প্রবাসীরা মোট ৩০২ কোটি ১০ লাখ (

মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেও রেমিট্যান্সে সুবাতাস

চলতি মার্চ মাসের প্রথম ১৪ দিনেই দেশে রেমিট্যান্সের জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। এই দুই সপ্তাহেই প্রবাসীরা দেশে ২ বিলিয়ন (২০০ কোটি) মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ ইতিবাচক তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চের প্রথম ১৪ দিনে মোট ২২০ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ধরে) দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৮৯৩ কোটি টাকা। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৯২০ কোটি টাকার বেশি পাঠিয়েছেন প্রবাসীরা।

প্রতিবেদনে দেখা যায়, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ২৪ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ২৮ লাখ ডলার। তবে বরাবরের মতো বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমেই সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে, যার পরিমাণ ১৫৫ কোটি ৪৫ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪৫ লাখ ডলার।

এর আগে বিদায়ী ফেব্রুয়ারি মাসেও রেমিট্যান্স প্রবাহে বড় উত্থান দেখা গিয়েছিল। গত মাসে প্রবাসীরা মোট ৩০২ কোটি ১০ লাখ (৩ বিলিয়ন ডলারের বেশি) ডলার পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল ৩৬ হাজার কোটি টাকার বেশি।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ এবং ডলারের দাম স্থিতিশীল থাকায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত হচ্ছেন। মাসের বাকি দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে রেমিট্যান্স প্রাপ্তিতে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow