মধ্যবাড্ডায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মধ্যবাড্ডা বাজার গলি এলাকার একটি বাসা থেকে সানজিদা বেগম (২৬) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৯৯৯ ফোনকলের মাধ্যমে খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করি আমরা। মরদেহ উদ্ধারের সময় তার পাঁচ বছরের মেয়ে সামিরা পাশেই ছিল। এসআই আনোয়ারা বলেন, আমরা জানতে পেরেছি- ওই নারী আগেও একটি বিয়ে করেছিলেন। পরে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্বামীকে নিয়েই ওই বাসায় থাকতেন। তবে তার স্বামীর পরিচয় জানা যায়নি। তিনি ধানমন্ডিতে ব্যবসা করেন বলে জানা গেছে। এসআই আনোয়ারা আরও বলেন, ওই নারীর দ্বিতীয় বিয়ের কথা পরিবারের কেউ জানতেন না বলে জানিয়েছেন তার বাবা। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি জানান, সানজিদার বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সন্ন্যাসী গ্রামে। বাবার নাম আব্দুস সালাম। মধ্যবাড্ডা বাজার গলি এলাকার এক
রাজধানীর মধ্যবাড্ডা বাজার গলি এলাকার একটি বাসা থেকে সানজিদা বেগম (২৬) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৯৯৯ ফোনকলের মাধ্যমে খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করি আমরা। মরদেহ উদ্ধারের সময় তার পাঁচ বছরের মেয়ে সামিরা পাশেই ছিল।
এসআই আনোয়ারা বলেন, আমরা জানতে পেরেছি- ওই নারী আগেও একটি বিয়ে করেছিলেন। পরে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্বামীকে নিয়েই ওই বাসায় থাকতেন। তবে তার স্বামীর পরিচয় জানা যায়নি। তিনি ধানমন্ডিতে ব্যবসা করেন বলে জানা গেছে।
এসআই আনোয়ারা আরও বলেন, ওই নারীর দ্বিতীয় বিয়ের কথা পরিবারের কেউ জানতেন না বলে জানিয়েছেন তার বাবা। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি জানান, সানজিদার বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সন্ন্যাসী গ্রামে। বাবার নাম আব্দুস সালাম। মধ্যবাড্ডা বাজার গলি এলাকার একটি বাসায় মেয়ে সামিরাকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।
কেএজেডআইএ/বিএ
What's Your Reaction?