মধ্যরাতে তেল ইটভাটায় নিয়ে পাচারের চেষ্টা, অতঃপর...

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মধ্যরাতে জ্বালানি তেল পাচারের সময় একটি তেলবাহী ট্রাক, ট্রলি ও ড্রামসহ আটটি যানবাহন জব্দ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ উপজেলার সোনাজল বিল এলাকার একটি ইটভাটায় অভিযান চালায়। এসময় একটি তেলবাহী ট্রাক ইটভাটার ভেতরে প্রবেশ করে ড্রামের মাধ্যমে তেল খালাস করে ট্রলিতে তুলে পাচারের প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখান থেকে একটি তেলবাহী ট্রাক, পাচারে ব্যবহৃত ট্রলি ও ভটভটিসহ মোট আটটি যানবাহন এবং তেলের ড্রাম জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান তারেক এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের দাবি, এলাকায় কৃত্রিমভাবে সংকট তৈরি করে একটি অসাধু চক্র জ্বালানি তেল চড়া দামে বিক্রি করছে। এ নিয়ে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ উঠেছে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। জব্দ করা তেল তাদের স্টেশনের নয় বলে দাবি করেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর

মধ্যরাতে তেল ইটভাটায় নিয়ে পাচারের চেষ্টা, অতঃপর...

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মধ্যরাতে জ্বালানি তেল পাচারের সময় একটি তেলবাহী ট্রাক, ট্রলি ও ড্রামসহ আটটি যানবাহন জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ উপজেলার সোনাজল বিল এলাকার একটি ইটভাটায় অভিযান চালায়। এসময় একটি তেলবাহী ট্রাক ইটভাটার ভেতরে প্রবেশ করে ড্রামের মাধ্যমে তেল খালাস করে ট্রলিতে তুলে পাচারের প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখান থেকে একটি তেলবাহী ট্রাক, পাচারে ব্যবহৃত ট্রলি ও ভটভটিসহ মোট আটটি যানবাহন এবং তেলের ড্রাম জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

মধ্যরাতে তেল ইটভাটায় নিয়ে পাচারের চেষ্টা, অতঃপর...

গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান তারেক এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের দাবি, এলাকায় কৃত্রিমভাবে সংকট তৈরি করে একটি অসাধু চক্র জ্বালানি তেল চড়া দামে বিক্রি করছে। এ নিয়ে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ উঠেছে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। জব্দ করা তেল তাদের স্টেশনের নয় বলে দাবি করেন তিনি।

মধ্যরাতে তেল ইটভাটায় নিয়ে পাচারের চেষ্টা, অতঃপর...

অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক জানান, তেল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পাচারচক্র পালিয়ে যায়। তেলবাহী গাড়ি ও পাচারে ব্যবহৃত গাড়ি জব্দ করে থানায় নিয়ে আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow