মন ভালো রাখতে যেসব খাবার খাবেন
এ সময় হঠাৎ করেই মন খারাপ, অস্থিরতা বা বিরক্তির অনুভূতি দেখা দিতে পারে। কোনো কারণ ছাড়াই মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ছোটখাটো বিষয়েও রাগ হওয়া কিংবা হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়ার মতো সমস্যাগুলো বেশ সাধারণ। তবে এই লক্ষণগুলো দীর্ঘদিন স্থায়ী হলে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এর পাশাপাশি খাদ্যাভ্যাস ও জীবনযাপনে কিছু ইতিবাচক পরিবর্তন আনলে মন অনেকটাই শান্ত রাখা সম্ভব। ডার্ক চকোলেট হতে পারে মেজাজ ভালো করার সঙ্গী মেজাজ ভালো রাখতে খাদ্যতালিকায় রাখতে পারেন ডার্ক চকোলেট। এতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অন্তত ৭০ শতাংশ কোকো, যা শরীরে সেরোটোনিন নিঃসরণে সাহায্য করে। সেরোটোনিনকে অনেক সময় হ্যাপি হরমোন বলা হয়, কারণ এটি মন ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিমিত পরিমাণে ডার্ক চকোলেট খেলে মন খারাপের অনুভূতি কিছুটা কমতে পারে। আরও পড়ুন আষাঢ়ের প্রথম দিনে মন ভালো রাখার উপায় ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খান মানসিক সুস্থতার জন্য ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ওমেগা-৩ উদ্বেগ ও মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। তাই বর্ষাকা
এ সময় হঠাৎ করেই মন খারাপ, অস্থিরতা বা বিরক্তির অনুভূতি দেখা দিতে পারে। কোনো কারণ ছাড়াই মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ছোটখাটো বিষয়েও রাগ হওয়া কিংবা হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়ার মতো সমস্যাগুলো বেশ সাধারণ। তবে এই লক্ষণগুলো দীর্ঘদিন স্থায়ী হলে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এর পাশাপাশি খাদ্যাভ্যাস ও জীবনযাপনে কিছু ইতিবাচক পরিবর্তন আনলে মন অনেকটাই শান্ত রাখা সম্ভব।
ডার্ক চকোলেট হতে পারে মেজাজ ভালো করার সঙ্গী
মেজাজ ভালো রাখতে খাদ্যতালিকায় রাখতে পারেন ডার্ক চকোলেট। এতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অন্তত ৭০ শতাংশ কোকো, যা শরীরে সেরোটোনিন নিঃসরণে সাহায্য করে। সেরোটোনিনকে অনেক সময় হ্যাপি হরমোন বলা হয়, কারণ এটি মন ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিমিত পরিমাণে ডার্ক চকোলেট খেলে মন খারাপের অনুভূতি কিছুটা কমতে পারে।

আষাঢ়ের প্রথম দিনে মন ভালো রাখার উপায়
ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খান
মানসিক সুস্থতার জন্য ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ওমেগা-৩ উদ্বেগ ও মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। তাই বর্ষাকালে খাদ্যতালিকায় সামুদ্রিক মাছ, বিশেষ করে চর্বিযুক্ত মাছ রাখার চেষ্টা করুন। এটি মস্তিষ্কের কার্যকারিতা ভালো রাখতে সহায়ক।
বাদাম ও বীজজাতীয় খাবার রাখুন
আমন্ড, ফ্ল্যাক্সসিড বা তিসির বীজের মতো খাবারে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও খনিজ উপাদান। এসব খাবার শরীরের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মন ভালো রাখতেও সাহায্য করে। প্রতিদিন অল্প পরিমাণ বাদাম বা বীজজাতীয় খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন।
প্রতিদিনের খাদ্যতালিকায় ফল রাখুন
কালোজাম, আম, আনারস ও অন্যান্য রঙিন ফলে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট। এসব উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং শরীরের সুস্থতা বজায় রাখে। নিয়মিত ফল খেলে শরীর যেমন ভালো থাকে, তেমনি মনও থাকে প্রাণবন্ত।
দই ও ফারমেন্টেড খাবারের উপকারিতা
দই, আচারসহ কিছু ফারমেন্টেড খাবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞরা মনে করেন, অন্ত্রের স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই পরিমিত পরিমাণে দই খেলে শরীরের পাশাপাশি মনও ভালো থাকতে পারে।
মোবাইল থেকে কিছুটা দূরে থাকুন
বর্তমান সময়ে অনেকেই ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠেই মোবাইল ফোন ব্যবহার করেন। এই অভ্যাস ঘুমের মান নষ্ট করতে পারে এবং মানসিক চাপ বাড়াতে পারে। তাই সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমানোর আগে কিছুটা সময় মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করুন।
ভালো ঘুম ও সকালের অভ্যাস
সুস্থ শরীর ও ভালো মেজাজের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। নিয়মিত ভালো ঘুম হলে মনও অনেক বেশি সতেজ থাকে। ভোরে ঘুম থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা, বারান্দা বা জানালার পাশে বসে চা বা কফি উপভোগ করা কিংবা নিজের জন্য কিছুটা সময় বের করা মনকে প্রশান্ত করতে সাহায্য করে।
শরীরচর্চা মন ভালো রাখে
যোগব্যায়াম, হালকা ব্যায়াম কিংবা নাচের মতো শারীরিক কার্যকলাপ শরীরে এন্ডোর্ফিন নিঃসরণ বাড়ায়। এই হরমোন মন ভালো রাখতে এবং মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিদিন কিছুটা সময় শরীরচর্চার জন্য রাখার চেষ্টা করুন।
মন খারাপ হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে ইতিবাচক জীবনযাপনের মাধ্যমে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর যদি সমস্যাগুলো দীর্ঘস্থায়ী হয় বা স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সূত্র: মায়ো ক্লিনিক, হেলথলাইন, গুড ফুড
এসএকেওয়াই
What's Your Reaction?
