গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা গ্রামে বজ্রপাতে মঙ্গল খান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে। জানা গেছে, রোববার বিকেলে বৃষ্টির মধ্যেই নিজ জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করছিলেন মঙ্গল খান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, বৃষ্টি উপেক্ষা করে তিনি জমিতে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা গ্রামে বজ্রপাতে মঙ্গল খান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে। জানা গেছে, রোববার বিকেলে বৃষ্টির মধ্যেই নিজ জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করছিলেন মঙ্গল খান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বৃষ্টি উপেক্ষা করে তিনি জমিতে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
What's Your Reaction?