মন যা চায়, তাই খাওয়ার দিন আজ

প্রতিদিন নিজেকে ফিট রাখতে ডায়েটের যেন বিকল্প নেই। এই ডায়েটের কড়া নিয়মে হাঁপিয়ে উঠেছেন? তাহলে আজ একটু ছাড় দিন নিজেকে। কারণ আজ বুধবার (৬ মে) ‘মন যা চায়, তাই খাওয়ার দিন’। বছরের এই দিনটি মনে করিয়ে দেয়, শুধু নিয়ন্ত্রণ নয়, শরীরকে ভালোবাসাও সমান জরুরি। বর্তমান সময়ে ফিট থাকার নামে অনেকেই কঠোর খাদ্যনিয়ম মেনে চলেন। কিন্তু অতিরিক্ত কড়াকড়ি কখনো কখনো শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই এই দিনটি উৎসাহ দেয় নিজের পছন্দের খাবার উপভোগ করতে এবং শরীর নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে। ১৯৯২ সালে এই দিনের সূচনা করেন মেরি ইভান্স ইয়াং। তিনি নিজেই খাদ্যজনিত জটিল সমস্যায় ভুগেছিলেন। সুস্থ হয়ে ওঠার পর উপলব্ধি করেন, শরীর নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা মানুষকে আরও অসুস্থ করে তোলে। সেখান থেকেই শুরু হয় এই সচেতনতামূলক দিনের যাত্রা। এই দিনটি কেবল ইচ্ছামতো খাওয়ার অনুমতি দেয় না, বরং একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, নিজের শরীরকে ছোট করে দেখা নয়, বরং ভালোবাসতে শেখা। অনেকেই নিজের ওজন বা গড়ন নিয়ে অযথা দুশ্চিন্তায় ভোগেন, যা মানসিক চাপ বাড়ায়। বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে সুষম খাবার যেমন প্রয়োজন, ত

মন যা চায়, তাই খাওয়ার দিন আজ
প্রতিদিন নিজেকে ফিট রাখতে ডায়েটের যেন বিকল্প নেই। এই ডায়েটের কড়া নিয়মে হাঁপিয়ে উঠেছেন? তাহলে আজ একটু ছাড় দিন নিজেকে। কারণ আজ বুধবার (৬ মে) ‘মন যা চায়, তাই খাওয়ার দিন’। বছরের এই দিনটি মনে করিয়ে দেয়, শুধু নিয়ন্ত্রণ নয়, শরীরকে ভালোবাসাও সমান জরুরি। বর্তমান সময়ে ফিট থাকার নামে অনেকেই কঠোর খাদ্যনিয়ম মেনে চলেন। কিন্তু অতিরিক্ত কড়াকড়ি কখনো কখনো শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই এই দিনটি উৎসাহ দেয় নিজের পছন্দের খাবার উপভোগ করতে এবং শরীর নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে। ১৯৯২ সালে এই দিনের সূচনা করেন মেরি ইভান্স ইয়াং। তিনি নিজেই খাদ্যজনিত জটিল সমস্যায় ভুগেছিলেন। সুস্থ হয়ে ওঠার পর উপলব্ধি করেন, শরীর নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা মানুষকে আরও অসুস্থ করে তোলে। সেখান থেকেই শুরু হয় এই সচেতনতামূলক দিনের যাত্রা। এই দিনটি কেবল ইচ্ছামতো খাওয়ার অনুমতি দেয় না, বরং একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, নিজের শরীরকে ছোট করে দেখা নয়, বরং ভালোবাসতে শেখা। অনেকেই নিজের ওজন বা গড়ন নিয়ে অযথা দুশ্চিন্তায় ভোগেন, যা মানসিক চাপ বাড়ায়। বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে সুষম খাবার যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন আনন্দ নিয়ে খাওয়ার অভ্যাস। তাই এই দিনটি আমাদের শেখায়, খাবারের সঙ্গে সম্পর্কটা যেন ভয়ের নয়, বরং উপভোগের হয়। আজ তাই রুটিন ভেঙে একটু নিজের মতো থাকুন। প্রিয় খাবার খান, নিজেকে সময় দিন, আর মনে রাখুন, সুস্থতা মানেই শুধু নিয়ম নয়, সুখও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow