মনু নদীর বাঁধে ভাঙন, পানিবন্দি ১০ হাজার মানুষ

অব্যাহত বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগরে মনু নদীর বাঁধ ভেঙেছে। এতে উপজেলার টেংরা ও কামারচাক ইউনিয়নে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। অব্যাহত বৃষ্টির কারণে পানি বিপৎসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ভাঙন এলাকা দিয়ে পানি বের হয়ে নতুন করে বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় বাঁধ ভেঙে পানি বেড়িবাঁধে এসে আটকে যায়। রাতে এ বাঁধের আকুয়া অংশ ভেঙে আকুয়া, হরিপাশা, উজিরপুর, সৈয়দনগর, আদিনাবাদ, মশাজানসহ অন্তত ১৫ গ্রাম প্লাবিত হয়। ফলে এসব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে এক স্থানে ভাঙন দেখা দিয়েছে। আমরা ঝুকিপূর্ণ বাঁধ মেরামতের কাজ করছি। মাহিদুল ইসলাম/এএইচ/জেআইএম

মনু নদীর বাঁধে ভাঙন, পানিবন্দি ১০ হাজার মানুষ

অব্যাহত বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগরে মনু নদীর বাঁধ ভেঙেছে। এতে উপজেলার টেংরা ও কামারচাক ইউনিয়নে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। অব্যাহত বৃষ্টির কারণে পানি বিপৎসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ভাঙন এলাকা দিয়ে পানি বের হয়ে নতুন করে বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় বাঁধ ভেঙে পানি বেড়িবাঁধে এসে আটকে যায়। রাতে এ বাঁধের আকুয়া অংশ ভেঙে আকুয়া, হরিপাশা, উজিরপুর, সৈয়দনগর, আদিনাবাদ, মশাজানসহ অন্তত ১৫ গ্রাম প্লাবিত হয়। ফলে এসব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে এক স্থানে ভাঙন দেখা দিয়েছে। আমরা ঝুকিপূর্ণ বাঁধ মেরামতের কাজ করছি।

মাহিদুল ইসলাম/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow