মন্ত্রিসভায় ডাক পে‌লেন রাজবাড়ীর খৈয়ম

তা‌রেক রহমা‌নের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিজে মন্ত্রিসভায় ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে প্রায় ৫৪ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৫৪ হাজার ৫৪১ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূরুল ইসলাম পান ১ লাখ ১ হাজার ৯২ ভোট। এর আগে ২০০১ সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে এই আসন থেকে এমপি নির্বাচিত হন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি। এছাড়াও তিনি জেলা বিএনপির সাবেক এমপি ও সাবেক সভাপতি এবং রাজবাড়ী পৌরসভায় তিন মেয়াদে চেয়ারম্যান ছিলেন। এদিকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মন্ত্রিপরিষদের সভায় ডাক পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষ। রুব

মন্ত্রিসভায় ডাক পে‌লেন রাজবাড়ীর খৈয়ম

তা‌রেক রহমা‌নের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিজে মন্ত্রিসভায় ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে প্রায় ৫৪ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৫৪ হাজার ৫৪১ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূরুল ইসলাম পান ১ লাখ ১ হাজার ৯২ ভোট।

এর আগে ২০০১ সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে এই আসন থেকে এমপি নির্বাচিত হন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি। এছাড়াও তিনি জেলা বিএনপির সাবেক এমপি ও সাবেক সভাপতি এবং রাজবাড়ী পৌরসভায় তিন মেয়াদে চেয়ারম্যান ছিলেন।

এদিকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মন্ত্রিপরিষদের সভায় ডাক পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষ।

রুবেলুর রহমান/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow