মন্ত্রী হওয়ার পর প্রথম রাজবাড়ীতে এলেন আলী নেওয়াজ
মন্ত্রী হওয়ার পর এই প্রথম নিজ জেলা রাজবাড়ীতে এলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। দুপুরে রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর প্রতিমন্ত্রী শহরের ২৮ কলোনী কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন। দোয়া ও মোনাজাত শেষে তিনি নিজ বাসভবনে ফিরে যান। মঙ্গলবার ঢাকায় ফেরার আগে তিনি বিভিন্ন কর্মসূচি ও মতবিনিময় সভায় অংশ নেবেন বলে জানা গেছে।
মন্ত্রী হওয়ার পর এই প্রথম নিজ জেলা রাজবাড়ীতে এলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। দুপুরে রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এরপর প্রতিমন্ত্রী শহরের ২৮ কলোনী কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন। দোয়া ও মোনাজাত শেষে তিনি নিজ বাসভবনে ফিরে যান।
মঙ্গলবার ঢাকায় ফেরার আগে তিনি বিভিন্ন কর্মসূচি ও মতবিনিময় সভায় অংশ নেবেন বলে জানা গেছে।
What's Your Reaction?