মমতার বাড়ির সামনে কুনাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হলো পঁচা ডিম

তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক তথা মুখপাত্র কুনাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হয়েছে পঁচা ডিম। কুনাল ঘোষের মাথায় ও পিঠ লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কলকাতার কালিঘাটের বাড়ির সামনেই এমন ঘটনা ঘটেছে। জানা গেছে, গত সোমবার (১৫ জুন) বিকেলে কলকাতার কালিঘাটের বাড়িতে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক জরুরি বৈঠক ডাকেন। কুনাল ঘোষ মমতা ব্যানার্জীর বাড়ির গেটের সামনে দাড়াতেই হরিশ চ্যাটার্জি গলির ভেতর থেকে হাতে বেশ কয়েকটি ডিম নিয়ে বেড়িয়ে আসে এক যুবক। এরপরেই কুনাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। সে সময় কুনাল ঘোষ মাথা নিচু করলে ডিম তার মাথায় এবং পিঠে লাগে। সেখানে দাঁড়িয়ে থাকা গণমাধ্যম কর্মীরা ওই যুবককে আটকানোর চেষ্টা করেন। এ বিষয়ে তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ বলেন, এক সময় দেড়শো পুলিশ সামলাতে পারতো না। দু’টো কুকুর-বেড়াল আমার কি করবে। আমি ওখান থেকেই আবার যাব, মারার হলে আপনাদের সামনেই মারুক, আপনারা ছবি তুলুন। বোম মারলে মারুক, পাথর মারলে মারুক আমি ওই রাস্তা দিয়েই যাব। কুনাল আরও বলেন, কারা কারা এসেছে গুচ্ছ ডিম নিয়ে। আমি বললাম আমাকেও কয়েকটা ডিম দাও

মমতার বাড়ির সামনে কুনাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হলো পঁচা ডিম

তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক তথা মুখপাত্র কুনাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হয়েছে পঁচা ডিম। কুনাল ঘোষের মাথায় ও পিঠ লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কলকাতার কালিঘাটের বাড়ির সামনেই এমন ঘটনা ঘটেছে।

জানা গেছে, গত সোমবার (১৫ জুন) বিকেলে কলকাতার কালিঘাটের বাড়িতে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক জরুরি বৈঠক ডাকেন।

কুনাল ঘোষ মমতা ব্যানার্জীর বাড়ির গেটের সামনে দাড়াতেই হরিশ চ্যাটার্জি গলির ভেতর থেকে হাতে বেশ কয়েকটি ডিম নিয়ে বেড়িয়ে আসে এক যুবক। এরপরেই কুনাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। সে সময় কুনাল ঘোষ মাথা নিচু করলে ডিম তার মাথায় এবং পিঠে লাগে। সেখানে দাঁড়িয়ে থাকা গণমাধ্যম কর্মীরা ওই যুবককে আটকানোর চেষ্টা করেন।

এ বিষয়ে তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ বলেন, এক সময় দেড়শো পুলিশ সামলাতে পারতো না। দু’টো কুকুর-বেড়াল আমার কি করবে। আমি ওখান থেকেই আবার যাব, মারার হলে আপনাদের সামনেই মারুক, আপনারা ছবি তুলুন। বোম মারলে মারুক, পাথর মারলে মারুক আমি ওই রাস্তা দিয়েই যাব।

কুনাল আরও বলেন, কারা কারা এসেছে গুচ্ছ ডিম নিয়ে। আমি বললাম আমাকেও কয়েকটা ডিম দাও না, ওদিক থেকে আমায় মারলে আমিও এদিক থেকে কটা মারি। এইসব করে থামানো যাবেনা। এইসব বাদরামি মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা এবং আপনার কেন্দ্র এগুলো নিয়ে প্রশ্রয় দেবেন না। এটা হয় না। এটা হতে পারে না। একটা লোক রাস্তায় নিরস্ত্র, দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে.. এদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, এখানে কোন উত্তেজনা নেই। এর সঙ্গে কোনো জনরোষের কোনো সম্পর্ক নেই। অসভ্যতা করা এবং ভয় দেখানোর জন্য এগুলো করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় প্রতিবাদ করেন। তিনি বলেন, বিজেপির কয়েকটা গুন্ডা যারা ডিম ছুরে মেরেছে, সাংবাদিকদের সামনেই মেরেছে। এরা হচ্ছে শুভেন্দু অধিকারীর লোক। ভবানীপুর বিধানসভা শুভেন্দু অধিকারীর বিধানসভা। এই বিধানসভায় বিজেপির গুন্ডাগুলো এভাবে ডিম ছুড়ে মারছে।

পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে কল্যাণ বলেন, এতগুলো পুলিশ কুকুরের মতো দাঁড়িয়ে আছে। একদিকে পুলিশ একদিকে বিজেপির গুন্ডা এই নিয়ে আমরা পড়ে আছি। পশ্চিমবঙ্গের গণতন্ত্র কোন জায়গায় ছুড়ে ফেলেছে। এসব করে ভয় দেখানো হচ্ছে সবাইকে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের লক্ষ্য করে পচা ডিম ছোড়ার ঘটনা ঘটেই চলেছে। কিন্তু সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাসার সামনে একজন বিধায়কের ওপর পচা ডিম ছোড়া নিয়ে প্রশ্ন উঠছে সুরক্ষা নিয়ে।

ডিডি/টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow