মমতার বাড়ির বাইরে বিজেপি কর্মীদের ‘জয় শ্রী রাম’ স্লোগান

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনায় তৃণমূল কংগ্রেসের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শেষ খবর পাওয়া পর্যন্ত, অষ্টম রাউন্ড ভোট গণনা শেষে দলটি এগিয়ে রয়েছে ১৯৪ আসনে। মমতা ব্যানার্জীর দল মাত্র ৯৪ আসনে এগিয়ে আছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফলাফলে বিজেপির এগিয়ে থাকার খবর পেয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর বাড়ির বাইরে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছেন বিজেপির কর্মীরা। যদিও ভবানীপুর আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। তবে নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলোচিত অন্য নেতাদের মধ্যে বেলেঘাটায় এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুনাল ঘোষ, কলকাতা পোর্ট এগিয়ে রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রেজিনগরে এগিয়ে রয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। এরই মধ্যে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। একদিকে যেমন মিষ্টি রয়েছে, তেমনই ঝালমুড়িতেও মেতেছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। #WATCH | West Bengal Elections 2

মমতার বাড়ির বাইরে বিজেপি কর্মীদের ‘জয় শ্রী রাম’ স্লোগান

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনায় তৃণমূল কংগ্রেসের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শেষ খবর পাওয়া পর্যন্ত, অষ্টম রাউন্ড ভোট গণনা শেষে দলটি এগিয়ে রয়েছে ১৯৪ আসনে। মমতা ব্যানার্জীর দল মাত্র ৯৪ আসনে এগিয়ে আছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফলাফলে বিজেপির এগিয়ে থাকার খবর পেয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর বাড়ির বাইরে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছেন বিজেপির কর্মীরা।

যদিও ভবানীপুর আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। তবে নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলোচিত অন্য নেতাদের মধ্যে বেলেঘাটায় এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুনাল ঘোষ, কলকাতা পোর্ট এগিয়ে রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রেজিনগরে এগিয়ে রয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।

এরই মধ্যে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। একদিকে যেমন মিষ্টি রয়েছে, তেমনই ঝালমুড়িতেও মেতেছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেদ্র মোদী। নিজেই সামাজিক মাধ্যমে সেসব ছবি পোস্ট করেন তিনি। মুহূর্তে ভাইরাল হয়েছিল তার ছবি ও ভিডিও।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow