ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের মাসকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে রাব্বি (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পাসপোর্ট অফিস সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি মাসকান্দা এলাকার বাসিন্দা। তিনি পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান পরিচালনা করতেন। আরও পড়ুন সালমান শাহর ভাই শাহরানকে ‘একইভাবে’ হত্যার হুমকি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষই রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে রাব্বিকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। হোসাইন সুলভ/এসআর/জেআইএম

ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের মাসকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে রাব্বি (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পাসপোর্ট অফিস সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি মাসকান্দা এলাকার বাসিন্দা। তিনি পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষই রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে রাব্বিকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

হোসাইন সুলভ/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow