মরক্কোর বিপক্ষে আরও নিখুঁত আক্রমণ চান দেশম
বিশ্বকাপে এখন পর্যন্ত দল হিসেবে ১৪ গোল করে সবার ওপরে আছে ফ্রান্স। তাদের ধরা হয়েছে আসরের অন্যতম ফেবারিট। তবে দলটির কোচ দিদিয়ের দেশম আত্মতুষ্টিতে ভুগছেন না। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনাল আক্রমণভাগে শিষ্যদের আরও কার্যকর দেখতে চান তিনি। বুধবার ম্যাচের আগে সবশেষ সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি। কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের আসরের সেমিফাইনালেও দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ২-০ গোলে জিতে মরক্কোর স্বপ্নযাত্রার ইতি ঘটায় কিলিয়ান এমবাপেরা। তবে এবারের আসরে মরক্কোর এই পারফরম্যান্স আর কোনোভাবেই চমক নয়। শিরোপা জয়ে আত্মবিশ্বাসী আফ্রিকান দলটি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘আক্রমণে আমাদের আরও কার্যকর হতে হবে। দুই দলই নিজেদের শক্তির জায়গাগুলো খুব ভালোভাবে কাজে লাগাতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমরা আমরা কার্যকর ছিলাম, তবে আরও ভালো করতে পারতাম। কখনো ছয়টি সুযোগ তৈরি করে দুটি গোল হয়, আবার কখনো দুটি সুযোগ থেকেই দুটি গোল আসে। সুযোগের সংখ্যা নয়, সেগুলো কাজে লাগানোই বেশি গুরুত্বপূর্ণ আমরা কার্যকর ছিলাম, তবে আরও ভালো করতে পারতাম। কখনো ছয়টি সুযোগ তৈরি করে দুটি গোল হয়, আবার কখনো দুটি সুযোগ
বিশ্বকাপে এখন পর্যন্ত দল হিসেবে ১৪ গোল করে সবার ওপরে আছে ফ্রান্স। তাদের ধরা হয়েছে আসরের অন্যতম ফেবারিট। তবে দলটির কোচ দিদিয়ের দেশম আত্মতুষ্টিতে ভুগছেন না। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনাল আক্রমণভাগে শিষ্যদের আরও কার্যকর দেখতে চান তিনি।
বুধবার ম্যাচের আগে সবশেষ সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি।
কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের আসরের সেমিফাইনালেও দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ২-০ গোলে জিতে মরক্কোর স্বপ্নযাত্রার ইতি ঘটায় কিলিয়ান এমবাপেরা। তবে এবারের আসরে মরক্কোর এই পারফরম্যান্স আর কোনোভাবেই চমক নয়। শিরোপা জয়ে আত্মবিশ্বাসী আফ্রিকান দলটি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘আক্রমণে আমাদের আরও কার্যকর হতে হবে। দুই দলই নিজেদের শক্তির জায়গাগুলো খুব ভালোভাবে কাজে লাগাতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা আমরা কার্যকর ছিলাম, তবে আরও ভালো করতে পারতাম। কখনো ছয়টি সুযোগ তৈরি করে দুটি গোল হয়, আবার কখনো দুটি সুযোগ থেকেই দুটি গোল আসে। সুযোগের সংখ্যা নয়, সেগুলো কাজে লাগানোই বেশি গুরুত্বপূর্ণ আমরা কার্যকর ছিলাম, তবে আরও ভালো করতে পারতাম। কখনো ছয়টি সুযোগ তৈরি করে দুটি গোল হয়, আবার কখনো দুটি সুযোগ থেকেই দুটি গোল আসে। সুযোগের সংখ্যা নয়, সেগুলো কাজে লাগানোই বেশি গুরুত্বপূর্ণ।’
শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ফ্রান্স। দলের একমাত্র গোলটি পেনাল্টি থেকে করেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। এবারের বিশ্বকাপে তার গোলসংখ্যা ৭। আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি।
প্রতিপক্ষকে নিয়ে দেশম বলেন, ‘মরক্কোকে প্যারাগুয়ের সঙ্গে তুলনা করা যাবে না। চার বছর আগে সেমিফাইনালে তাদের বিপক্ষে খেলেছিলাম। তারা আফ্রিকা কাপ অব নেশন্সেরও ফাইনাল খেলেছে। তাদের দলে অনেক শীর্ষমানের খেলোয়াড় আছে। তারা শুধু খেলতে আসেনি, জিততে এসেছে। তাই আমাদের সেরাটা খেলতে হবে।’
ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ২টায় অনুষ্ঠিত হবে।
আইএন
What's Your Reaction?