মরণব্যাধি নেশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : মিয়া নুরুদ্দিন অপু
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, যুবসমাজকে মরণব্যাধি নেশা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে শরীয়তপুরের ল্যান্স নায়েক মুন্সি আ. রউফ স্টেডিয়ামে শরীয়তপুর প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মিয়া নুরুদ্দিন অপু বলেন, বর্তমান সমাজে মাদক একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। দেশের যুবসমাজ দিন দিন নেশার দিকে ঝুঁকে পড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য যুবকদের খেলাধুলামুখী করে তুলতে হবে। নিয়মিত খেলাধুলার আয়োজন বাড়ালে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে এবং মাদক থেকে দূরে থাকবে। তিনি বলেন, মাদক নির্মূল শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। প্রশাসনের উদ্দেশে হুইপ বলেন, প্রতিটি উপজেলায় নিয়মিতভাবে খোঁজ রাখতে হবে মাদকের বিরুদ্ধে কী ধর
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, যুবসমাজকে মরণব্যাধি নেশা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে শরীয়তপুরের ল্যান্স নায়েক মুন্সি আ. রউফ স্টেডিয়ামে শরীয়তপুর প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া নুরুদ্দিন অপু বলেন, বর্তমান সমাজে মাদক একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। দেশের যুবসমাজ দিন দিন নেশার দিকে ঝুঁকে পড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য যুবকদের খেলাধুলামুখী করে তুলতে হবে। নিয়মিত খেলাধুলার আয়োজন বাড়ালে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে এবং মাদক থেকে দূরে থাকবে।
তিনি বলেন, মাদক নির্মূল শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
প্রশাসনের উদ্দেশে হুইপ বলেন, প্রতিটি উপজেলায় নিয়মিতভাবে খোঁজ রাখতে হবে মাদকের বিরুদ্ধে কী ধরনের কার্যক্রম নেওয়া হচ্ছে। প্রতিদিন মনিটরিং জোরদার করা গেলে মাদক ব্যবসায়ীদের প্রভাব অনেকটাই কমে আসবে।
শরীয়তপুর দুরন্ত ফাইটার্স ও চিকন্দী ফুডপার্কের সৌজন্যে আয়োজিত এ খেলায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।
শরীয়তপুর দুরন্ত ফাইটার্সের সাধারণ সম্পাদক সোহাগ মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরন, পুলিশ সুপার রওনক জাহান।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক নেতাকর্মীরা এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
What's Your Reaction?