মসজিদের পুকুরের মাছ লুট বিএনপি নেতার, প্রতিবাদ কর্মসূচিতেও হামলা
সিরাজগঞ্জের তাড়াশে একটি মসজিদের পুকুর থেকে কয়েক লাখ টাকার মাছ লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদ কমিটি ও গ্রামবাসীর প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় দুই বিএনপি নেতার বিরুদ্ধে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে ১২টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে তালম ইউনিয়ন তাঁতিদলের সভাপতি এনামুল হক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ১৫-১৮ জন গাবরগাড়ী জামে মসজিদের পুকুরে বিষ প্রয়োগ করে ৮ থেকে ১০ লাখ টাকার মাছ জাল ফেলে তুলে নেয়। এতে মসজিদ কমিটি নিষেধ করলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করতে যায় এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন তারা। পরে মসজিদ কমিটির লোকজন ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি অবগত করেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে বিলম্বে পৌঁছায় তারা মাছ নিয়ে চলে যায়। পরে এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপি নেতা এনামুল হক ও আব্দুর রাজ্জাকসহ ১৮ জনের বিরুদ্ধে ৮-১০ লাখ টাকার মাছ লুটের একটি মামলা দায়ের করেন। কিন্তু থানায় অভিযোগ দিয়েও মসজিদ কম
সিরাজগঞ্জের তাড়াশে একটি মসজিদের পুকুর থেকে কয়েক লাখ টাকার মাছ লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদ কমিটি ও গ্রামবাসীর প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় দুই বিএনপি নেতার বিরুদ্ধে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে ১২টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে তালম ইউনিয়ন তাঁতিদলের সভাপতি এনামুল হক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ১৫-১৮ জন গাবরগাড়ী জামে মসজিদের পুকুরে বিষ প্রয়োগ করে ৮ থেকে ১০ লাখ টাকার মাছ জাল ফেলে তুলে নেয়। এতে মসজিদ কমিটি নিষেধ করলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করতে যায় এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন তারা। পরে মসজিদ কমিটির লোকজন ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি অবগত করেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে বিলম্বে পৌঁছায় তারা মাছ নিয়ে চলে যায়। পরে এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপি নেতা এনামুল হক ও আব্দুর রাজ্জাকসহ ১৮ জনের বিরুদ্ধে ৮-১০ লাখ টাকার মাছ লুটের একটি মামলা দায়ের করেন।
কিন্তু থানায় অভিযোগ দিয়েও মসজিদ কমিটি কোনো প্রতিকার না পেয়ে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মসজিদ কমিটি এবং গ্রামবাসী যৌথভাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন। পরে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও এনামুল হক বিষয়টি জানতে পেরে সংঘবদ্ধভাবে মানববন্ধনে উপস্থিত হওয়া মসজিদ কমিটির সভাপতির ওপর অতরকিত হামলা চালায়। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
আহতরা হলেন-মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন, ইদ্রিস হোসেন, ইলিয়াস হোসেন, জফের হোসেন, লিপি খাতুন, শরিফুল ইসলাম, আসাদুল ইসলাম, শাহাদাৎ হোসেন ও সুলতান শেখ। অপরদিকে বিএনপি নেতা এনামুল হক, নাজমুল হোসেন, আব্দুল মজিদ, আব্দুস সালামসহ দুই গ্রুপের অন্তত ২০ জন আহত হয়ে স্থানীয় ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন জাগো নিউজকে বলেন, পুকুরের মাছ বিক্রির টাকায় মসজিদের ইমাম, মুয়াজ্জিম ও খাদেমের বেতনসহ অন্যান্য ব্যয়বহন করা হয়। কিন্তু বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও এনামুল হক রাতে পুকুরে বিষ প্রয়োগ করে শুক্রবার ভোরে জাল দিয়ে ৮-১০ লাখ টাকার মাছ লুট করে নেয়। পরে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে থানায় অভিযোগ করি, কিন্তু পুলিশও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এজন্য আজ ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করি। আর এতেই উত্তেজিত হয়ে তারা আমাদের ওপর হামলা করে। এ ঘটনায় তাদের ১২-১৩ জন আহত হয়েছে বলে তিনি জানান।
অপরদিকে তালম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক অভিযোগ অস্বীকার করে বলেন, সেদিন ওই পুকুরে গ্যাস হয়েছিল। এ কারণে শুধু আমরা না, পুরো গ্রামের লোকজনই মাছ মেরে নিয়েছে। আর এখন তারা মিথ্যা অভিযোগ তুলে আমাদের সুনাম নষ্ট করার চেষ্টা করছে।
তবে আরেক অভিযুক্ত তালম ইউনিয়ন তাঁতিদলের সভাপতি এনামুল হককে একাধিকার কল দিয়েও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করায় বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।
এম এ মালেক/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?