মস্কোর রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, নিহত ৩
রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নিরাপত্তারক্ষী, একজন অতিথি এবং বিস্ফোরক বহনের সন্দেহভাজন নারী রয়েছেন। খবর সিএনএনের। দেশটির ন্যাশনাল অ্যান্টি-টেররিজম কমিটির বরাতে জানা গেছে, শনিবার মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত বালজি রসি রেস্তোরাঁয় একটি ব্যক্তিগত অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষের দাবি, এক অজ্ঞাতপরিচয় নারী একটি ঘরোয়াভাবে তৈরি বিস্ফোরক নিয়ে রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষী তাকে আটকে দিলে প্রবেশের আগেই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিরাপত্তারক্ষী, এক অতিথি এবং ওই নারী নিহত হন। রুশ কর্তৃপক্ষ এখনো সন্দেহভাজন নারীর পরিচয় বা হামলার উদ্দেশ্য প্রকাশ করেনি। বিস্ফোরণটি তিনি ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছেন, নাকি অন্য কোনো কারণে এটি বিস্ফোরিত হয়েছে, তাও এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, রেস্তোরাঁর খোলা অংশে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরাই হামলার সম্ভাব্য লক্ষ্য ছিলেন। অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকায় আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা কর
রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নিরাপত্তারক্ষী, একজন অতিথি এবং বিস্ফোরক বহনের সন্দেহভাজন নারী রয়েছেন। খবর সিএনএনের।
দেশটির ন্যাশনাল অ্যান্টি-টেররিজম কমিটির বরাতে জানা গেছে, শনিবার মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত বালজি রসি রেস্তোরাঁয় একটি ব্যক্তিগত অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের দাবি, এক অজ্ঞাতপরিচয় নারী একটি ঘরোয়াভাবে তৈরি বিস্ফোরক নিয়ে রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষী তাকে আটকে দিলে প্রবেশের আগেই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিরাপত্তারক্ষী, এক অতিথি এবং ওই নারী নিহত হন।
রুশ কর্তৃপক্ষ এখনো সন্দেহভাজন নারীর পরিচয় বা হামলার উদ্দেশ্য প্রকাশ করেনি। বিস্ফোরণটি তিনি ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছেন, নাকি অন্য কোনো কারণে এটি বিস্ফোরিত হয়েছে, তাও এখনো নিশ্চিত নয়।
তবে ধারণা করা হচ্ছে, রেস্তোরাঁর খোলা অংশে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরাই হামলার সম্ভাব্য লক্ষ্য ছিলেন। অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকায় আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
What's Your Reaction?