মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় সিদ্ধান্তটি জানানো হয়। হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুতেই অতিরিক্ত ডিআইজি মুনতাসিরুল গত বছরের জুন ও চলতি বছরের মে-জুন মাসের ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সভায় আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান ফারুক আহমদ। মাসিক এই সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ স
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় সিদ্ধান্তটি জানানো হয়।
হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুরুতেই অতিরিক্ত ডিআইজি মুনতাসিরুল গত বছরের জুন ও চলতি বছরের মে-জুন মাসের ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সভায় আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান ফারুক আহমদ।
মাসিক এই সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ, সকল থানা বা ফাঁড়ির অফিসার ইনচার্জরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
What's Your Reaction?