মহিষ চুরির পর জবাই করে মাংস নিয়ে গেলো চোর

সুনামগঞ্জের জামালগঞ্জে রাতের আঁধারে মহিষ চুরির পর জবাই করে মাংস নিয়ে গেছে চোর। যাওয়ার সময় মাথা ও চামড়া রেখে গেছে তারা। বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের শরীফপুর গ্রামের করচ বাগানের দক্ষিণে হালির হাওরপাড়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জেলার বিশ্বম্ভরপুর উজেলার ফতেপুর উনিয়নের বাগুয়া গ্রামের কৃষক তারা মিয়ার একটি মহিষ চুরি হয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে তিনি মহিষটি খোঁজাখুঁজি শুরু করেন এবং বিভিন্ন এলাকার আত্মীয়-স্বজনকে জানান। একপর্যায়ে খবর পান তার মহিষটি পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের কাছে জবাই করে কে বা কারা মাথা ও চামড়া ফেলে রেখে গেছে। এ ঘটনায় তারা মিয়া জামালগঞ্জ থানায় অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জামালগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন দেব। তিনি বলেন, তারা মিয়া অভিযোগ করেছেন জবাই করা মহিষটি তার। বুধবার রাতে নদীর পাড় থেকে মহিষটি চুরি হয়েছিল। চোরেরা সম্ভবত রাতের আঁধারে হাওরে মহিষটিকে জবাই করে মাংস নিয়ে গেছে। ঘটনার তদন্ত চলছে। লিপসন আহমেদ/এসআর/এএসএম

মহিষ চুরির পর জবাই করে মাংস নিয়ে গেলো চোর

সুনামগঞ্জের জামালগঞ্জে রাতের আঁধারে মহিষ চুরির পর জবাই করে মাংস নিয়ে গেছে চোর। যাওয়ার সময় মাথা ও চামড়া রেখে গেছে তারা।

বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের শরীফপুর গ্রামের করচ বাগানের দক্ষিণে হালির হাওরপাড়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জেলার বিশ্বম্ভরপুর উজেলার ফতেপুর উনিয়নের বাগুয়া গ্রামের কৃষক তারা মিয়ার একটি মহিষ চুরি হয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে তিনি মহিষটি খোঁজাখুঁজি শুরু করেন এবং বিভিন্ন এলাকার আত্মীয়-স্বজনকে জানান। একপর্যায়ে খবর পান তার মহিষটি পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের কাছে জবাই করে কে বা কারা মাথা ও চামড়া ফেলে রেখে গেছে।

এ ঘটনায় তারা মিয়া জামালগঞ্জ থানায় অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জামালগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন দেব।

তিনি বলেন, তারা মিয়া অভিযোগ করেছেন জবাই করা মহিষটি তার। বুধবার রাতে নদীর পাড় থেকে মহিষটি চুরি হয়েছিল। চোরেরা সম্ভবত রাতের আঁধারে হাওরে মহিষটিকে জবাই করে মাংস নিয়ে গেছে। ঘটনার তদন্ত চলছে।

লিপসন আহমেদ/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow