মা খুঁজছেন তার ‘বাবিন’কে

পর্দায় ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে যিনি লক্ষ মানুষের মন জয় করেছিলেন, সেই চিরসবুজ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ওপার বাংলার বিনোদন জগতে। ভারতের ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় অভিনেতার চিরতরে চলে যাওয়া যেন এখনও বিশ্বাস করতে পারছেন না কেউ। বিজয়গড়ের সেই পুরনো বাড়ি, যেখানে রাহুলের শৈশব ও তারকা হওয়ার দিনগুলো মিশে আছে, সেখানে আজ শুধুই হাহাকার। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিবার ও পাড়াপড়শিদের কাছে তিনি অভিনেতা রাহুল নন, বরং ছিলেন প্রাণের ‘বাবিন’। তারকা খ্যাতির চূড়ায় পৌঁছেও যে মা আর পাড়াকে ছেড়ে যাননি তিনি, আর আজ সেই বাড়িতেই এখন শ্মশানের নিস্তব্ধতা। রোববার রাতের পর থেকে রাহুলের মা যেন পাথর হয়ে গেছেন। কান্নায় ভেঙে পড়ছেন বারবার, খুঁজছেন তার কোলের ছেলেকে। রাহুলের বাড়িতে উপস্থিত তার বন্ধু ও সহকর্মীরা জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে ঘুমের ওষুধ দেওয়া হলেও দু-চোখের পাতা এক করতে পারছেন না তিনি। অভিনেত্রী দেবলীনা দত্তকে সারাক্ষণ তার মাথায় হাত বুলিয়ে দিতে দেখা গেছে।  দেবলীনা বলেন, ‘চিকিৎসকের পরামর্শে ওষুধ দেওয়া হয়েছে। তাতেও

মা খুঁজছেন তার ‘বাবিন’কে
পর্দায় ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে যিনি লক্ষ মানুষের মন জয় করেছিলেন, সেই চিরসবুজ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ওপার বাংলার বিনোদন জগতে। ভারতের ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় অভিনেতার চিরতরে চলে যাওয়া যেন এখনও বিশ্বাস করতে পারছেন না কেউ। বিজয়গড়ের সেই পুরনো বাড়ি, যেখানে রাহুলের শৈশব ও তারকা হওয়ার দিনগুলো মিশে আছে, সেখানে আজ শুধুই হাহাকার। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিবার ও পাড়াপড়শিদের কাছে তিনি অভিনেতা রাহুল নন, বরং ছিলেন প্রাণের ‘বাবিন’। তারকা খ্যাতির চূড়ায় পৌঁছেও যে মা আর পাড়াকে ছেড়ে যাননি তিনি, আর আজ সেই বাড়িতেই এখন শ্মশানের নিস্তব্ধতা। রোববার রাতের পর থেকে রাহুলের মা যেন পাথর হয়ে গেছেন। কান্নায় ভেঙে পড়ছেন বারবার, খুঁজছেন তার কোলের ছেলেকে। রাহুলের বাড়িতে উপস্থিত তার বন্ধু ও সহকর্মীরা জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে ঘুমের ওষুধ দেওয়া হলেও দু-চোখের পাতা এক করতে পারছেন না তিনি। অভিনেত্রী দেবলীনা দত্তকে সারাক্ষণ তার মাথায় হাত বুলিয়ে দিতে দেখা গেছে।  দেবলীনা বলেন, ‘চিকিৎসকের পরামর্শে ওষুধ দেওয়া হয়েছে। তাতেও ঘুমোচ্ছেন না, খাচ্ছেন না রাহুলের মা। বুধবার দাদাভাই আসবেন। তারপর যদি একটু সামলানো যায়।‘ একদিকে যেমন রাহুলের মাকে সামলানো যাচ্ছে না, অন্যদিকে একেবারে চুপ হয়ে গিয়েছে রাহুলের ১৩ বছরে ছেলে সহজ।  সহজের বিষয়ে অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী বলেন, ‘একটা শব্দও মুখ থেকে বার করেনি সহজ। পুরোপুরি চুপ হয়ে গিয়েছে। আর সবকিছু একাহাতে সামলাচ্ছে প্রিয়াঙ্কা। ওকে সত্যিই কুর্নিশ জানাই।‘ জানা যায়, রাহুলের বড় ভাই আয়ারল্যান্ডে বসবাস করেন। ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছেন। বুধবার কলকাতা শহরে ফিরবেন তিনি।  উল্লেখ্য, গতকাল বিকাল ৩টার দিকে ময়নাতদন্তের পর তমলুক মহকুমা হাসপাতাল থেকে কলকাতা নেওয়া হয় রাহুলের মরদেহ। তারপর কেওড়াতলা শশ্মানে শেষকৃত্য সম্পন্ন হয় এই অভিনেতার। রাহুলের অকাল প্রয়াণ সাংস্কৃতিক অঙ্গন ও তার গুণগ্রাহীদের জন্য এক অপূরণীয় ক্ষতি। অগণিত মানুষের ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানানো হলেও, তার রেখে যাওয়া কাজ এবং স্মৃতি তাকে বাঁচিয়ে রাখবে চিরকাল।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow