মা থাপ্পড় দেওয়ায় অভিমানে কিশোরীর গলায় ফাঁস

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সঙ্গে অভিমান করে তাইয়্যেবা (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২৬ এপ্রিল) রাতে পৌরসভার পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাইয়্যেবা নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে। তারা পীরবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে তাইয়্যেরা বাড়ির সামনে সহপাঠীদের সঙ্গে খেলছিল। এসময় সহপাঠীদের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। সে বাসায় গিয়ে মায়ের কাছে বিষয়টি জানায়। তার মা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করলে রাগ দেখায় তাইয়্যেবা। এসময় মা তাকে থাপ্পড় দেয়। এতে তাইয়্যেবা অভিমান করে বাসার বারান্দায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আবুল হাসনাত মো. রাফি/বিএ

মা থাপ্পড় দেওয়ায় অভিমানে কিশোরীর গলায় ফাঁস

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সঙ্গে অভিমান করে তাইয়্যেবা (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২৬ এপ্রিল) রাতে পৌরসভার পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তাইয়্যেবা নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে। তারা পীরবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে তাইয়্যেরা বাড়ির সামনে সহপাঠীদের সঙ্গে খেলছিল। এসময় সহপাঠীদের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। সে বাসায় গিয়ে মায়ের কাছে বিষয়টি জানায়।

তার মা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করলে রাগ দেখায় তাইয়্যেবা। এসময় মা তাকে থাপ্পড় দেয়। এতে তাইয়্যেবা অভিমান করে বাসার বারান্দায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আবুল হাসনাত মো. রাফি/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow