মা দিবসে মায়ের কাছে ক্ষমা চাইলেন শিরিন শিলা
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিলা। মাকে অনেক ভালোবাসলেও মুখে কখনো তা প্রকাশ করতে পারেন না। উল্টো সামান্য বিষয় নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া ও অভিমান করেন তিনি। মা দিবস উপলক্ষে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মায়ের প্রতি নিজের আবেগ ভালোবাসা এবং অনুশোচনার কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী। পাশাপাশি প্রকাশ্যে মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে শিরিন শিলা বলেন, ‘প্রতিদিনই আমার কাছে মা দিবস। মাকে আমি অনেক বেশি ভালোবাসি। কিন্তু কখনোই আম্মুকে বলা হয় না যে আম্মু তোমাকে অনেক ভালোবাসি। বরং আম্মুর সঙ্গে সব থেকে বেশি অভিমান করি। চুন থেকে নুন খসলেই আম্মুর সঙ্গে ঝগড়া হয়। কিন্তু মা তো মা ই। মা কিন্তু কখনো রাগ করে থাকে না। আমি রাগ করে থাকলেও পরের দিন আম্মু এসে আমার রাগ ভাঙায়।’ মাকে না বলা কথাগুলো জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘মা দিবসে বলতে চাই আম্মু তোমাকে অনেক অনেক ভালোবাসি। কখনো বলতে পারি না তোমাকে। অনেক বেয়াদবি করি তোমার সঙ্গে অনেক অন্যায় করি। প্লিজ আমাকে মাফ করে দিও। আমার বাবা নেই বাবা মারা গেছেন। আমার মা ই আমার সব। আমি চাই আমার যতদিন জীবন আছে আমার মাকে আমি আগলে রাখব।
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিলা। মাকে অনেক ভালোবাসলেও মুখে কখনো তা প্রকাশ করতে পারেন না। উল্টো সামান্য বিষয় নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া ও অভিমান করেন তিনি। মা দিবস উপলক্ষে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মায়ের প্রতি নিজের আবেগ ভালোবাসা এবং অনুশোচনার কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী। পাশাপাশি প্রকাশ্যে মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে শিরিন শিলা বলেন, ‘প্রতিদিনই আমার কাছে মা দিবস। মাকে আমি অনেক বেশি ভালোবাসি। কিন্তু কখনোই আম্মুকে বলা হয় না যে আম্মু তোমাকে অনেক ভালোবাসি। বরং আম্মুর সঙ্গে সব থেকে বেশি অভিমান করি। চুন থেকে নুন খসলেই আম্মুর সঙ্গে ঝগড়া হয়। কিন্তু মা তো মা ই। মা কিন্তু কখনো রাগ করে থাকে না। আমি রাগ করে থাকলেও পরের দিন আম্মু এসে আমার রাগ ভাঙায়।’
মাকে না বলা কথাগুলো জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘মা দিবসে বলতে চাই আম্মু তোমাকে অনেক অনেক ভালোবাসি। কখনো বলতে পারি না তোমাকে। অনেক বেয়াদবি করি তোমার সঙ্গে অনেক অন্যায় করি। প্লিজ আমাকে মাফ করে দিও। আমার বাবা নেই বাবা মারা গেছেন। আমার মা ই আমার সব। আমি চাই আমার যতদিন জীবন আছে আমার মাকে আমি আগলে রাখব।’
ভুল বুঝতে পারলেও মায়ের সামনে গিয়ে ক্ষমা চাইতে লজ্জা পান জানিয়ে শিলা বলেন, ‘মাঝে মাঝে অন্যায় করি ভুল করি আবার উপলব্ধিও করি। কিন্তু আম্মুকে সরি বলতে পারি না। কখনো আম্মুর সামনে গিয়ে বলতে লজ্জা লাগে যে আম্মু ভুল হয়েছে মাফ করে দিও। দরজার সামনে থেকে আবার ফিরে আসি। তাই আজকে সব সাংবাদিক ভাইদের সামনে আমার মাকে সরি বলছি। আম্মু নিশ্চয়ই এই ভিডিওটি দেখবে। আম্মু তোমাকে মাঝে মাঝে কষ্ট দিয়ে কথা বলি। আম্মু রিয়েলি রিয়েলি সরি।’
What's Your Reaction?