মা হারালেন জাতীয় দলের শিউলি আজিম  

  সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশ নারী দল এখন অবস্থান করছে ভারতের গোয়ায়। আগামীকাল নেপালের বিপক্ষে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে নারী দল। কিন্তু সেই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ শিবির। দলের সিনিয়র ফুটবলার শিউলি আজিমের মা বাসনা আজিম মারা গেছেন। এই ঘটনায় সেমিফাইনালের আগে শোকাহত বাংলাদেশ দল বাতিল করেছে তাদের অনুশীলন। শিউলির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল (বাফুফে) ফেডারেশন। এক বিবৃতিতে বাংলাদেশ ফুটবল (বাফুফে) ফেডারেশন জানিয়েছে, ‘বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শিউলি আজিম এর মাতা বাসনা আজিম আজ ০২-০৬-২০২৬ তারিখ আনুমানিক ভোর ৫টায় পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনী জটিলতায় ভুগছিলেন। পরলোক গমনকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।’ শোক জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘শিউলি আজিম এর মাতার পরলোক গমনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব তাবিথ আউয়াল, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, বাফুফের সকল স্ট্যান্ডিং কমিটি এবং সকল কর্মকর্তা-কর্মচারীবৃ

মা হারালেন জাতীয় দলের শিউলি আজিম   

 

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশ নারী দল এখন অবস্থান করছে ভারতের গোয়ায়। আগামীকাল নেপালের বিপক্ষে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে নারী দল। কিন্তু সেই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ শিবির। দলের সিনিয়র ফুটবলার শিউলি আজিমের মা বাসনা আজিম মারা গেছেন। এই ঘটনায় সেমিফাইনালের আগে শোকাহত বাংলাদেশ দল বাতিল করেছে তাদের অনুশীলন।

শিউলির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল (বাফুফে) ফেডারেশন।

এক বিবৃতিতে বাংলাদেশ ফুটবল (বাফুফে) ফেডারেশন জানিয়েছে, ‘বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শিউলি আজিম এর মাতা বাসনা আজিম আজ ০২-০৬-২০২৬ তারিখ আনুমানিক ভোর ৫টায় পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনী জটিলতায় ভুগছিলেন। পরলোক গমনকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।’

শোক জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘শিউলি আজিম এর মাতার পরলোক গমনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব তাবিথ আউয়াল, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, বাফুফের সকল স্ট্যান্ডিং কমিটি এবং সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।’

দলের সিনিয়র খেলোয়াড় হলেও এই আসরে এখন পর্যন্ত তার মাঠে নামা হয়নি। এই শোকাবহ পরিস্থিতিতে সেমিফাইনালে কোচ পিটার বাটলারের পরিকল্পনায় তিনি থাকলেও খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন সেটিই এখন বড় প্রশ্ন।

আরআই/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow