মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খুরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আরিয়ান সাব্বির পাকুন্দিয়া উপজেলার মধ্য মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কালিয়াচাপড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন সাব্বির। পথে মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাব্বির ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ববি আক্তার জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই তরুণ মারা যান। কটিয়াদ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খুরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আরিয়ান সাব্বির পাকুন্দিয়া উপজেলার মধ্য মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কালিয়াচাপড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন সাব্বির। পথে মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাব্বির ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ববি আক্তার জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই তরুণ মারা যান।
কটিয়াদী হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
What's Your Reaction?