মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৬। অভিবাসন, দেশান্তর, স্বপ্ন, সংগ্রাম, পরিচয় সংকট, বিচ্ছেদ, প্রত্যাবর্তন এবং নতুন জীবনের সন্ধানে মানুষের বহুমাত্রিক অভিজ্ঞতাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র নিয়েই এই উৎসবের আয়োজন। উৎসবের আয়োজকরা ইতোমধ্যে অফিসিয়াল সিলেকশনের তালিকা প্রকাশ করেছেন। দেশ-বিদেশ থেকে জমা পড়া অসংখ্য চলচ্চিত্রের মধ্য থেকে বাছাই করে মোট ২৩টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এর মধ্যে ন্যাশনাল ক্যাটাগরিতে ১৩টি এবং ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে ১০টি চলচ্চিত্র স্থান পেয়েছে। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকেই বিচারকদের রায়ে বিভিন্ন বিভাগে বিজয়ীদের ঘোষণা করা হবে। এবারের উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটি’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সৈয়দ সাহিল ও রাকায়েত রাব্বি। মাসুদ মিয়া প্রযোজিত এ চলচ্চিত্রের দৃশ্যধারণ হয়েছে ফ্রান্সের প্যারিস এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আঞ্জুমান আরা শিরিন, ইমতিয়াজ রনি, আরিফ খান, নয়ন চৌধুরী, মারশিয়া শাওন এবং এলেন চৌধুরী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’
বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৬। অভিবাসন, দেশান্তর, স্বপ্ন, সংগ্রাম, পরিচয় সংকট, বিচ্ছেদ, প্রত্যাবর্তন এবং নতুন জীবনের সন্ধানে মানুষের বহুমাত্রিক অভিজ্ঞতাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র নিয়েই এই উৎসবের আয়োজন। উৎসবের আয়োজকরা ইতোমধ্যে অফিসিয়াল সিলেকশনের তালিকা প্রকাশ করেছেন। দেশ-বিদেশ থেকে জমা পড়া অসংখ্য চলচ্চিত্রের মধ্য থেকে বাছাই করে মোট ২৩টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এর মধ্যে ন্যাশনাল ক্যাটাগরিতে ১৩টি এবং ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে ১০টি চলচ্চিত্র স্থান পেয়েছে। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকেই বিচারকদের রায়ে বিভিন্ন বিভাগে বিজয়ীদের ঘোষণা করা হবে। এবারের উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটি’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সৈয়দ সাহিল ও রাকায়েত রাব্বি। মাসুদ মিয়া প্রযোজিত এ চলচ্চিত্রের দৃশ্যধারণ হয়েছে ফ্রান্সের প্যারিস এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আঞ্জুমান আরা শিরিন, ইমতিয়াজ রনি, আরিফ খান, নয়ন চৌধুরী, মারশিয়া শাওন এবং এলেন চৌধুরী। মাটির গল্প আবর্তিত হয়েছে ইউরোপে বাংলাদেশি অভিবাসী রাজুকে ঘিরে। অবৈধ অভিবাসী হিসেবে অনিশ্চিত জীবন, তবুও দূরদেশে তার সংগ্রাম থেমে থাকে না। অবৈধ অভিবাসী মানুষের বাস্তবতাকে কেন্দ্র করেই এগিয়ে যায় চলচ্চিত্রটির কাহিনি। অফিসিয়াল সিলেকশনে অন্তর্ভুক্ত হওয়াকে নির্মাতা ও কলাকুশলীরা তাদের সৃজনশীল কাজের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন। আগামী ২৯ জুলাই ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৬। দিনব্যাপী এ আয়োজনে অফিসিয়াল সিলেকশনে স্থান পাওয়া দেশি-বিদেশি চলচ্চিত্র বড় পর্দায় প্রদর্শিত হবে। পাশাপাশি নির্মাতাদের উপস্থিতিতে দর্শক-নির্মাতা মতবিনিময় এবং চলচ্চিত্র উদযাপনের এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow