মাওলানা শফিকুর রহমানের মৃত্যুতে চরমোনাই পীরের শোক
ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা শফিকুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। শনিবার (১৮ জুলাই) এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আরও পড়ুন কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এর আগে আজ সকাল সাড়ে ১০টায় মাওলানা শফিকুর রহমানের মৃত্যু হয়। শোকবার্তায় চরমোনাই পীর বলেন, মাওলানা শফিকুল ইসলাম প্রায় পুরোটা জীবনে দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। ছাত্রাবস্থায় তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে কাজ করেছেন। ছাত্র আন্দোলনের জেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে প্রবেশ করেও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ইন্তেকালের সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। আরও পড়ুন চরমোনাই পীরের বাসায় তারেক রহমানের ৪৫ মিনিট, কথা হলো কী নিয়ে? তার আকস্মিক মৃত্যুতে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম গভীর শোক প্রকাশ করে মরহ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা শফিকুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
শনিবার (১৮ জুলাই) এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে আজ সকাল সাড়ে ১০টায় মাওলানা শফিকুর রহমানের মৃত্যু হয়।
শোকবার্তায় চরমোনাই পীর বলেন, মাওলানা শফিকুল ইসলাম প্রায় পুরোটা জীবনে দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। ছাত্রাবস্থায় তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে কাজ করেছেন। ছাত্র আন্দোলনের জেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে প্রবেশ করেও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ইন্তেকালের সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।
তার আকস্মিক মৃত্যুতে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জান্নাতে উঁচু মাকাম কামনা করেন। একই সঙ্গে তিনি মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ইএ
What's Your Reaction?

