মাগুরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ২০ বাড়িঘর ভাঙচুর-লুটপাট

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে উভয় পক্ষের ১০ জনকে আটক করেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের নতুন পাড়া এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গয়েশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি পাঞ্জাব আলী এবং বর্তমান সাধারণ সম্পাদক ওহাব মণ্ডলের সমর্থকদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। গতকাল রোববার সন্ধ্যায় পাঞ্জাব আলীর সমর্থক রকি স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে ওহাব মণ্ডলের লোকজনের হামলার শিকার হন। এই মারধরের খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের অন্তত ২০টি বসতবাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় দুটি ‘লাটা গাড়ি’ও (স্থানীয় যানবাহন) ভাঙচুর করে উত্তেজিত সমর্থকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি

মাগুরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ২০ বাড়িঘর ভাঙচুর-লুটপাট

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে উভয় পক্ষের ১০ জনকে আটক করেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের নতুন পাড়া এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গয়েশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি পাঞ্জাব আলী এবং বর্তমান সাধারণ সম্পাদক ওহাব মণ্ডলের সমর্থকদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল।

মাগুরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ২০ বাড়িঘর ভাঙচুর-লুটপাট

গতকাল রোববার সন্ধ্যায় পাঞ্জাব আলীর সমর্থক রকি স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে ওহাব মণ্ডলের লোকজনের হামলার শিকার হন। এই মারধরের খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের অন্তত ২০টি বসতবাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় দুটি ‘লাটা গাড়ি’ও (স্থানীয় যানবাহন) ভাঙচুর করে উত্তেজিত সমর্থকরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ১০ জনকে আটক করে। আটককৃতদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের স্থানীয় রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন।

মাগুরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ২০ বাড়িঘর ভাঙচুর-লুটপাট

শ্রীপুর থানার ওসি (তদন্ত) আতোয়ার রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ একটি টিম মোতায়েন করা হয়েছে।

মো. মিনারুল ইসলাম জুয়েল/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow