মাগুরায় মেয়াদোত্তীর্ণ-ভেজাল পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

মাগুরার শালিখার আড়পাড়া বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ‘মেসার্স পবিত্র স্টোর’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়। তদারকিকালে আড়পাড়া বাজারের মেসার্স পবিত্র স্টোরে তল্লাশি চালিয়ে মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য ও চকলেটসহ বিভিন্ন মানহীন পণ্য পাওয়া যায়, যা গ্রামের ছোট দোকানগুলোতে বিক্রির জন্য রাখা হয়েছিল। এছাড়া দোকানটিতে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, খাবারে অননুমোদিত ক্ষতিকর রঙের ব্যবহার এবং নোংরা পরিবেশে খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বিপুল সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্যগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। পরবর্তীতে

মাগুরায় মেয়াদোত্তীর্ণ-ভেজাল পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

মাগুরার শালিখার আড়পাড়া বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ‘মেসার্স পবিত্র স্টোর’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়।

তদারকিকালে আড়পাড়া বাজারের মেসার্স পবিত্র স্টোরে তল্লাশি চালিয়ে মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য ও চকলেটসহ বিভিন্ন মানহীন পণ্য পাওয়া যায়, যা গ্রামের ছোট দোকানগুলোতে বিক্রির জন্য রাখা হয়েছিল। এছাড়া দোকানটিতে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, খাবারে অননুমোদিত ক্ষতিকর রঙের ব্যবহার এবং নোংরা পরিবেশে খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বিপুল সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্যগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

পরবর্তীতে ফলের দোকানসহ অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাবার সংরক্ষণ ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া এই রমজান মাসে কেউ যেন অসৎভাবে অতিরিক্ত মুনাফা না করে সে বিষয়ে সতর্ক করা হয়।

সার্বিক সহযোগিতায় ছিলেন মো. আলমগীর হোসেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়, মাগুরা ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এই রমজান মাসে কেউ যেন অসৎভাবে অতিরিক্ত মুনাফা না করে, সে বিষয়ে বাজারের সব দোকান মালিকদের সতর্ক করা হয়।

মো. মিনারুল ইসলাম জুয়েল/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow