মাগুরায় হামের টিকা পাচ্ছে ৯৪ হাজার ৩৫৪ শিশু
মাগুরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় মাগুরা ৯৪ হাজার ৩৫৪ জন শিশুকে টিকা দেওয়া হবে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় পৌরসভা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। সিভিল সার্জন ডা. মো. শামিম কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বাস্থ্য বিভাগের আয়োজনে ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি আগামী ১০ মে পর্যন্ত চলবে। এই ক্যাম্পেইনের আওতায় মাগুরা ৯৪ হাজার ৩৫৪ জন শিশুকে টিকা দেওয়া হবে। সিভিল সার্জন ডা. মো: শামীম কবির বলেন, এই ক্যাম্পেইনের আওতায় মাগুরায় ৯৪১টা কেন্দ্রে মোট ৯৪ হাজার ৩৫৪ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। ৬ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সের বাচ্চারা এই টিকার আওতায় আসবে। মো. মিনারুল ইসলাম জুয়েল/এনএইচআর/এমএস
মাগুরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় মাগুরা ৯৪ হাজার ৩৫৪ জন শিশুকে টিকা দেওয়া হবে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় পৌরসভা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। সিভিল সার্জন ডা. মো. শামিম কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগের আয়োজনে ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি আগামী ১০ মে পর্যন্ত চলবে। এই ক্যাম্পেইনের আওতায় মাগুরা ৯৪ হাজার ৩৫৪ জন শিশুকে টিকা দেওয়া হবে।
সিভিল সার্জন ডা. মো: শামীম কবির বলেন, এই ক্যাম্পেইনের আওতায় মাগুরায় ৯৪১টা কেন্দ্রে মোট ৯৪ হাজার ৩৫৪ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। ৬ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সের বাচ্চারা এই টিকার আওতায় আসবে।
মো. মিনারুল ইসলাম জুয়েল/এনএইচআর/এমএস
What's Your Reaction?